ঢাকামঙ্গলবার , ৪ জুলাই ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

ইবিতে নতুন ৪টি গাড়ীর উদ্বোধন

admin
জুলাই ৪, ২০১৭ ৫:৫৬ অপরাহ্ণ
Link Copied!

ইবি সংবাদদাতা-
ইসলামী বিশ্ববিদ্যালয়ে শীতাতাপ নিয়ন্ত্রিত ২টি মিনিবাস, ১টি প্যাজারো ও ১টি মাইক্রোবাসের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে প্রশাসন ভবনের সামনে ভিসি প্রফেসর ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারী ক্রয়কৃত গাড়ীগুলো উদ্বোধন করেন। ইউজিসি কর্তৃক প্রাপ্ত অর্থ, বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ অর্থ এবং আইআইইআর এর নিজস্ব অর্থের মাধ্যমে এ গাড়ীগুলো ক্রয় করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রো-ভিসি প্রফেসর ড. মোঃ শাহিনুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. মোঃ সেলিম তোহা, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস.এম আব্দুল লতিফ, শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মোঃ মাহবুবুর রহমান, প্রভোস্ট কাউন্সিলের সভাপতি প্রফেসর ড. মোঃ মিজানুর রহমান, পরিবহন প্রশাসক প্রফেসর ড. মোঃ আনোয়ার হোসেনের, প্রক্টর প্রফেসর ড. মোঃ মাহবুবর রহমান, ছাত্র-উপদেষ্টা প্রফেসর ড. মহাঃ আনোয়ারুল হক, গাড়ী ক্রয় কমিটির আহবায়ক প্রফেসের ড. কাজী আখতার হোসেন, সদস্য প্রফেসর ড. মোঃ রেজওয়ানুল ইসলাম এবং সদস্য সচিব অর্থ ও হিসাব বিভাগের উপ-হিসাব পরিচালক (অডিট) শেখ মোঃ জাকির হোসেনসহ বিভিন্ন পর্যায়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। উদ্বোধনী অনুষ্ঠান শেষে বিশ্ববিদ্যালয় এবং দেশের সার্বিক মঙ্গল কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। পরে উপস্থিত শিক্ষক,কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে গাড়ীগুলো ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

অনুষ্ঠানে পরিবহন প্রশাসক প্রফেসর ড. মোঃ আনোয়ার হোসেনের সঞ্চালনায় ভিসি প্রফেসর ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারী বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয়কে আমরা বিশ্বে উল্লেখযোগ্য একটি বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তুলতে চাই। সেজন্য আমরা বিশ্ববিদ্যালয়ে স্বচ্ছতা ও নতুনত্ব নিয়ে আসার চেষ্টা করছি। নতুন ৪টি গাড়ী ক্রয় করার মাধ্যমে পরিবহন ব্যবস্থায় উন্নয়নের যাত্রা শুরু হল। এরপর প্রয়োজন সংখ্যক গাড়ী ক্রয় করা হবে। আমরা ভাড়াকৃত পরিবহনের উপর নির্ভরশীল না হয়ে আত্মনির্ভরশীল হতে চাই। এছাড়া তিনি সকাল ৯ থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত নতুন কর্মঘন্টা বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেছেন।

স/এষ্