ঢাকারবিবার , ২০ এপ্রিল ২০২৫
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ভালুকা আগুনে পুড়া ডিজেল ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

চমক নিউজ, বেনাপোল অফিস
এপ্রিল ২০, ২০২৫ ৪:০৫ অপরাহ্ণ
Link Copied!

ভালুকা আগুনে পুড়া ডিজেল ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ভালুকায় আগুনে পুড়ে ডিজেল তেল ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের আমতলী শিল্প এলাকায়।

জানা যায়, গত ২০ এপ্রিল রবিবার ভোর রাতে নরসিংদী জেলার দৌলতপুর উপজেলার মনোহরদী গ্রামের মৃত: আব্দুল বারেক মিয়ার ছেলে আমির হোসেন (৪০)।

গত২/৩ মাস পূর্বে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের আমতলী নামক এলাকায় জনৈক গাজী হোসেনের একটি আধ-পাকা ঘর ভাড়া নিয়ে দিবা রাত্রি ডিজেল তেলের ব্যবসা শুরু করেন। ঘটনার রাত ৩টা দিকে অজ্ঞাত কারণে ডিজেল তেলের দোকানে আগুন লেগে যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পুলিশ তেল বিক্রেতা আমির হোসেনের পুড়ে যাওয়া মরদেহ উদ্ধার করে ভালুকা মডেল থানায় নিয়ে আসে।