ঢাকাসোমবার , ৭ এপ্রিল ২০২৫
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

গণহত্যার প্রতিবাদে মুন্সীগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল

চমক নিউজ, বেনাপোল অফিস
এপ্রিল ৭, ২০২৫ ৯:১০ অপরাহ্ণ
Link Copied!

গণহত্যার প্রতিবাদে মুন্সীগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল

মুন্সীগঞ্জ প্রতিনিধি:-ফিলিস্তিনে যুদ্ধ বিরতি লঙ্ঘন করে ইসরায়েলি বাহিনী কর্তৃক চলমান গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে মুন্সীগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে জামাত।

সোমবার (৭ এপ্রিল) বিকেলে বাংলাদেশ জামায়েত ইসলামী মুন্সীগঞ্জ জেলা শাখার উদ্যোগে জেলা কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মুন্সীগঞ্জ আদালত প্রাঙ্গণ এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে বক্তাগণ ফিলিস্তিনের গাজায় মুসলমান নারী, পুরুষ ও শিশুদের হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদসহ ইসরায়েলী সকল পণ্য বয়কট করার জন্য আহ্বান জানান। পরে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহুর কুশ পুত্তলিকা দাহ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, জেলা জামায়েতের নায়েবে আমীর মো. নুরুল হক পাটোয়ারি, সাধারণ সম্পাদক মো. ফখরুদ্দিন রাজী, পৌরসভার আমীর বায়েজিদ, মুন্সীগঞ্জ সদর উপজেলার জামায়েতের আমির নুরুল হক সিকদার, জেলা ছাত্র শিবিরের সভাপতি মো. আল আমিন সহ জেলা এবং উপজেলা জামায়েতের নেতাকর্মীরা সেখানে উপস্থিত ছিলেন।