ঢাকারবিবার , ৬ এপ্রিল ২০২৫
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

মুন্সীগঞ্জে পৃথক অভিযানে তিন মাদক কারবারি আটক

চমক নিউজ, ময়মানসিংহ
এপ্রিল ৬, ২০২৫ ১২:০৫ পূর্বাহ্ণ
Link Copied!

মুন্সীগঞ্জে পৃথক অভিযানে তিন মাদক কারবারি আটক

মুন্সীগঞ্জ প্রতিনিধি– মুন্সীগঞ্জ শহরের জগদ্ধাত্রী পাড়া ও মালপাড়া এলাকায় অভিযান চালিয়ে শীর্ষ তিন মাদক কারবারিকে আটক করেছে ডিবি পুলিশ।

গতকাল শনিবার সন্ধ্যায় ডিবি পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে মুন্সীগঞ্জ থানাধীন জগদ্বাত্রী পাড়া সাকিনস্থ থানা রোডের শাহজাহান এর পুরি-সিঙাড়া দোকানের সামনে পাঁকা রাস্তায় অভিযান পরিচালনা করে ১.জাকির হোসেন (৩০), পিতা-মৃত মুক্তার হোসেন, সাং-মিরেরসরাই ২. শাহজাহান (৫৮), পিতা-মৃত মুসলেস, সাং-জগদ্বাত্রী পাড়া।

এসময় এদের কাছ থেকে ৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই দিনে রাত ৮ টার দিকে মুন্সীগঞ্জ শহরের মালপাড়া লিংকরোডস্থ জনৈক এম এ সাত্তার সরকার এর বন-বিথি ৪র্থ তলা বিল্ডিং এর সামনের পাঁকা রাস্তায় অভিযান পরিচালনা করে মিরাজ (২২), পিতা-মৃত রফিকুল ইসলাম সাং-খালইস্ট তাকে আটক করে ডিবি পুলিশ। এসময় তার কাছ থেকে ৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

শীর্ষ তিন মাদক কারবারিকে আটকের বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত পু্লিশ সুপার ( ক্রাইম এন্ড অপারেশনস্) মোঃ ফিরোজ কবির বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে আটক করা হয়েছে। অভিযুক্তদের মুন্সীগঞ্জ থানায় নিয়মিত মামলা দায়ের প্রক্রিয়া চলছে।