ঝিনাইদহ প্রতিনিধি॥
ঝিনাইদহের কালীগঞ্জে সরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের ৬ জন শিক্ষককে জরিমানা সহ তাদের বিরুদ্ধে শাস্তিমুলক ব্যবস্থা গ্রহনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিদ্যালয় চলাকালীন সময়ে অনুপস্থিতির কারনে তাদের বিরুদ্ধে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস থেকে স্ব স্ব বিদ্যালয়ের প্রধানদের নিকট এক নোটিশ প্রদান করা হয়েছে। রোববার সকালে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ছাদেকুর রহমান উপজেলার ৪ টি সরকারি প্রাথমিক ও ৩ মাধ্যমিক বিদ্যালয়ে আকস্মিক পরিদর্শনে গিয়ে এ শাস্তিমুলক ব্যবস্থা গ্রহনের নির্দেশ দেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ছাদেকুর রহমান জানান, রোববার সকাল ১০ টার দিকে তিনি শিক্ষা কর্মকর্তাকে নিয়ে আকস্মিক ভাবে উপজেলার বিভিন্ন স্কুল পরিদর্শনে বের হন। এ সময় ভাটপাড়া সরকারী প্রাঃ বিদ্যালয়ে গিয়ে স্কুলের সহ-শিক্ষিকা নাসরিন আক্তার, চৈতালী সাহা ও সিমা রানী ভট্টাচার্ষ্য নামে ৩ জন শিক্ষককে অনুপস্থিতি পান। অনুরুপ ভাবে দুলাল মুন্দিয়া মাধ্যমিক বিদ্যালয়ে সহকারি শিক্ষক জাহিদুল ইসলাম ও সহকারি গ্রন্থগারিক মাঝহারুল ইসলাম এবং কেবি মাধ্যমিক বিদ্যালয়ে সহকারি শিক্ষক মুনছুর আলীকে বিদ্যালয়ে অনুপস্থিত পায়। তিনি তাৎক্ষনিক অনুপস্থিত উক্ত ৬ জন শিক্ষককে শাস্তিমুলক হিসেবে প্রতি জনের ১ দিনের বেতন কর্তন সহ দাপ্তরিক ব্যবস্থা গ্রহনের নির্দেশ দেন। তার এ নির্দেশ পেয়ে দুপুরে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কামরুজ্জামান উক্ত অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহনের জন্য স্ব স্ব বিদ্যালয়ের প্রধানদের নিকট নোটিশ প্রদান করেছেন।
স/এষ্

