কুষ্টিয়া প্রতিনিধিঃ কুষ্টিয়ার মিরপুরে বজ্রপাতে ৫ জন নিহত হয়েছে। এ ঘটনায় আরো ৪ জন আহত হয়েছে।
আজ রবিবার দুপুর ১টার দিকে উপজেলার ছাতিয়ান ইউনিয়নের আমলা-পোড়াদহ সড়কের মশাতলা নামক মাঠের মধ্যে এ দুঘর্টনা ঘটে।
নিহতরা হলেন- কুষ্টিয়ার মিরপুর উপজেলার পয়ারী গ্রামের মোসারফ হোসেন (৫৫), কুশাবাড়ীয়া গ্রামের আব্দুস সাত্তার (৪০), আটিগ্রাম গ্রামের শাহিন আলী (৪২) ও আবুল কাশেম (৪৫) এবং শুড়শুড়ি গ্রামের আশিক আলী (১২)।
মিরপুর থানার (ওসি) রফিকুল ইসলাম জানান, দুপুরে বৃষ্টির কারনে মশাতলা মাঠ এলাকায় বটগাছের নিচে চায়ের দোকানে আশ্রয় নিয়েছিলো।এমন সময় বজ্রপাতের ঘটনা ঘটে। এতে সেখানে থাকা ৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৪জন। আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
স/এষ্

