হাতীবান্ধায় ৫ বছরের ভাতিজীকে ধর্ষণের অভিযোগে চাচা আটক
লাভলু শেখ, লালমনিরহাট থেকে।। লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় ৫ বছরের কন্যা শিশুকে ধর্ষণের অভিযোগে তার চাচার বিরুদ্ধে মামলা ও আটক করেছে, হাতীবান্ধা থানা পুলিশ।
ওই উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের বুড়াসারডুবি এলাকায় এ ঘটনা ঘটে। পরে কন্যা শিশুটিকে উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে শিশুটির অবস্থার অবনতি হলে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওই শিশুটির বাবা জানান, অভিযুক্ত রাবিউল ইসলাম আমার চাচাত ভাই। আমার মেয়ের অবস্থা সঙ্কটাপন্ন। তাকে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করেছি।’
হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আনোয়ারুল হক বলেন, শিশুটির বয়স ৫ বছর। শিশুটিকে যৌন নিপীড়ন করা হয়েছে। তাকে রক্তাক্ত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। শিশুটির প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য লালমনিরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, রোববার বিকালে রাবিউল ইসলাম তার ৫ বছর বয়সী ভাতিজীকে ডেকে তার রুমে নিয়ে গিয়ে পাশবিক অত্যাচার করে। শিশুটির চিৎকারে বাড়ির লোকজন তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন।
ঘটনাটি জানাজানি হলে অভিযুক্ত চাচা রাবিউল ইসলামকে আটক করে। হাতীবান্ধা থানা পুলিশে সোপর্দ করা হয়। জানা গেছে, রাবিউল ইসলাম বুড়াসারডুবি গ্রামের শহিদুল ইসলামের পুত্র, সে ৮ম শ্রেনীর ছাত্র। এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন হাতীবান্ধা থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মাহমুদুন নবী।
স/এষ্

