ঢাকারবিবার , ২ জুলাই ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

বাঘারপাড়ায় জমে উঠেছে কাঁঠালের হাট

admin
জুলাই ২, ২০১৭ ৮:৫৪ পূর্বাহ্ণ
Link Copied!

সাঈদ ইবনে হানিফ : প্রতি বারের মতো এবছরও যশোরের বাঘারপাড়া উপজেলার কাঁঠালের হাট গুলো জমে উঠতে শুরু করেছে। রমজানে কাঁঠালের বাজার মন্দা গেলেও রোজা শেষে কাঁঠালের চাহিদা বাড়তে শুরু করেছে ফলে ক্রেতা – বিক্রেতা উভয়ই সন্তোষষ্ট প্রকাশ করেছেন। কাঁঠালের জন্য বিখ্যাত যশোরের বসুন্দিয়া বাজার হলেও মূলতঃ সেখানে ক্রয় – বিক্রয় হয় কাঁচা কাঁঠাল। আর গাছে পাকা কাঁঠালের জন্য বিখ্যাত বাঘারপাড়া উপজেলার ঘোষনগর ঘুনি বাজার। প্রতিদিন সকালে সেখানে বসে পাঁকা কাঁঠালের বাজার। ব্যবসায়ী ও বিক্রেতারা বলেন প্রতিদিন এ বাজারে এক থেকে দেড় লক্ষ টাকার পাঁকা কাঁঠাল ক্রয় – বিক্রয় হয়। ব্যবসায়ীরা এ বাজার থেকে কাঁঠাল ক্রয় করে খুলনা, বাগেরহাট, গোপালগঞ্জের বিভিন্ন বাজারে বিক্রয় করে থাকেন। তারা জানান যাতায়েত ব্যবস্থা ভাল না হওয়ায় অনেক সময় তারা মালামাল পরিবহনের ক্ষেত্রে দুর্ভোগে পড়েন। স্থানীয় বাজার ব্যবস্থাপনা কমিটি বলেন কাঁঠালের বাজারকে কেন্দ্র করে এই মৌসুমে এলাকার অসংখ্যা মানুষের কর্মস্থানের মাধ্যমে তারা জীবিকা নির্বাহ করে থাকেন।

স/এষ্