ঢাকাবুধবার , ১২ ফেব্রুয়ারি ২০২৫
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

মুন্সীগঞ্জের সিরাজদিখান থানায় হামলা ও ভাংচুর

চমক নিউজ, ময়মানসিংহ
ফেব্রুয়ারি ১২, ২০২৫ ৮:১৭ অপরাহ্ণ
Link Copied!

মুন্সীগঞ্জের সিরাজদিখান থানায় হামলা ও ভাংচুর

মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জের সিরাজদিখানে অটোরিকশা চালক ও স্কুল ছাত্র রোমান শেখ(১৫) এর সন্ধানের দাবীতে পূর্ব ঘোষিত মানববন্ধন থেকে  থানায় ও সহকারী পুলিশ সুপারের কার্যালয়ে হামলা চালিয়ে ভাংচুর করেছে শিক্ষার্থী ও এলাকাবাসী।

বুধবার ১২ ফেব্রুয়ারী বেলা সাড়ে ১১ টার দিকে এ ঘটনা ঘটে। এসময় থানার দরজা ও  জানালা, আসবাবপত্র ও ৫ টি গাড়ী ভাংচুর করে।

Zস্থানীয়রা জানান, সকালে সিরাজদিখান উপজেলা মোড়ে কোলা ইউনিয়নের সর্বস্তরের জনগনের ব্যানারে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ স্থানীয়রা জড়ো হয়ে এ মানববন্ধন করে।

মানববন্ধন শেষে মিছিল নিয়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীসহ স্থানীয়রা সিরাজদিখান থানায় ও সহকারী পুলিশ সুপারের কার্যালয়ে অতর্কিতে হামলা চালায়।এ সময় ৫ টি গাড়ী, থানার ভেতর দরজা-জানালা ও আসবাবপত্র ভাংচুর করেছে।

এ বিষয়ে (সিরাজদিখান-টংগীবাড়ি) সার্কেলের সহকারী পুলিশ সুপার আ ন ম ইমরান খান বলেন, মানববন্ধন শেষ করে অতর্কিতে হামলা চালানো হয়। এসময় বেশ কিছু গাড়ী ও আসবাবপত্র ভাংচুর করা হয়। মানববন্ধনকারীরা ৩ দিনের আল্টিমেটাম দিয়েছে। প্রসঙ্গত: জেলার সিরাজদিখান উপজেলার থৈরগাঁও গ্রামের মিরাজ শেখের ছেলে রোমান শেখ গত ২১ জানুয়ারী থেকে নিখোঁজ রয়েছে।