তারাকান্দা উপজেলা বিএনপির
আহ্বায়ক কমিটি গঠন
তৌকির আহমেদ শাহীন তারাকান্দা থেকেঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ময়মনসিংহ জেলা শাখার তারাকান্দা উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
রবিবার ৯ ফেব্রুয়ারি জেলা বিএনপির কার্যালয় থেকে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহবায়ক ও যুগ্ম সাধারণ সম্পাদক এর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
জানা গেছে , তারাকান্দা উপজেলার কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। একই সঙ্গে ৯৯ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
উক্ত আহ্বায়ক কমিটিতে মোতাহার হোসেন তালুকদারকে আহবায়ক এবং আব্দুস সালাম তালুকদার কে সদস্য সচিব করা হয়েছে।
যুগ্ন আহবায়ক হিসেবে , ১৮ জনকে নবনির্বাচিত কমিটিতে রাখা হয়েছে ৭৯ জনকে সদস্য করা হয়েছে।
উপজেলার নবগঠিত আহ্বায়ক কমিটিকে দ্রুত সময়ের মধ্যে সম্মেলন ও কাউন্সিলর আয়োজনের নির্দেশ দেওয়া হয়েছে।
উক্ত কমিটির মাধ্যমে আগামী দিনের বিএনপির রাজনীতি সুসংগঠিত হবে এমনটাই ধারণা করেছেন সচেতন মহল। তারাকান্দা উপজেলা কমিটি একটি গ্রহণযোগ্য ও নির্ভরশীল কমিটি হয়েছে জানান সচেতন নাগরিকগন।

