ঢাকামঙ্গলবার , ১১ ফেব্রুয়ারি ২০২৫
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

আখেরী মোনাজাতের মধ্যেদিয়ে শেষ হলো জাকের পার্টির বিশ্ব ইসলামী সম্মেলন 

abu naser
ফেব্রুয়ারি ১১, ২০২৫ ১১:১৫ পূর্বাহ্ণ
Link Copied!

আখেরী মোনাজাতের মধ্যেদিয়ে শেষ হলো জাকের পার্টির বিশ্ব ইসলামী সম্মেলন
আবু নাসের হুসাইন, বাইশরশি থেকে ফিরে: জাকের পাটির প্রতিষ্ঠাতা হযরত মাওলানা শাহ্সূফী খাজাবাবা ফরিদপুরী (র:) ছাহেব স্মরণে ৪দিনব্যাপী বিশ্ব ইসলামী সন্মেলন অনুষ্ঠিত হয়েছে। ফরিদপুরের সদরপুরে বাইশরশি বিশ্ব জাকের মঞ্জিলে  আজ মঙ্গলবার সকালে রওযা শরীফ যিয়ারত ও আখেরী মুনাজাতের মধ্যদিয়ে শেষ হয় বিশ্ব ইসলামী সন্মেলন।
এ উপলক্ষে দূর দূরান্ত থেকে লাখো লাখো আশেকান জাকেরান ও ভক্ত মুরিদদের সম্মেলন ঘটে। বিশ্ব ইসলামী সম্মেলনে ফরজ, সুন্নত ও নফল নামাজের পাশাপাশি ওয়াজ-নসিহত, জিকির-আজগর, মিলাদ-মাহফিল ও বিশ্ব মানবতার শান্তি কামনায় মোনাজাত করা হয়।
এর আগে গতকাল সোমবার আসর নামাজের পরে বিশ্ব ইসলামী সন্মেলনে বক্তৃতা করেন জাকের পার্টির মহাসচিব শামীম হায়দার। তিনি দল মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের সম্মিলিত প্রয়াসে জাতীয় ঐক্য গড়ে তোলার উদাত্ত আহ্বান জানান।