ঢাকাসোমবার , ১০ ফেব্রুয়ারি ২০২৫
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

পাইকগাছায় ৬ গুণীজন পাচ্ছেন সপ্তদ্বীপা সম্মাননা

চমক নিউজ বার্তা কক্ষ
ফেব্রুয়ারি ১০, ২০২৫ ২:৩৯ অপরাহ্ণ
Link Copied!

পাইকগাছায় ৬ গুণীজন পাচ্ছেন সপ্তদ্বীপা সম্মাননা

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।। পাইকগাছায় সপ্তদ্বীপা সাহিত্য পরিষদের ২৫ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ৬ গুণীজন সম্মাননা পাচ্ছেন। ১৫ ফেব্রুয়ারী শনিবার উপজেলার গোপালপুর স্কুল মাঠ বাজার খোলা চত্তরে অনুষ্ঠিত আলোচনা সভায় গুণীজন সম্মাননা ও পদক প্রদান করা হবে।

এ বছর গুণীজন সম্মাননায় মনোনিতরা হলেন, বাংলা সাহিত্যে প্রবন্ধ ও গবেষণায় অধ্যাপক অজয় রায়,বাংলা সাহিত্যে কবিতায় রোজী সিদ্দিকী, বাংলা সাহিত্যে ছোট গল্পে এম এ রাজ্জাক মদিনাবাদ, সংস্কৃতি ও কৌতুক শিল্পী-তে মোঃ বাবুল শরিফ, হৈম নরেন্দ্র স্মৃতি পদকে মনোনিতরা হলেন, কর্মদক্ষতা ও সাফল্যে ইন্সেপেক্টর মোঃ সাবজেল হোসেন এবং ব্যবসা ও উদ্যোক্তায় মোঃ সাহাদত হোসাইন।

মনোনিত ব্যক্তিদের সম্মাননা ও পদক প্রদান করা হবে সপ্তদ্বীপার ২৫ তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে। উল্লেখ্য, ২০০০ সাল থেকে সংগঠণটি গুণীজন সম্মাননা প্রদান করছে।

স/এষ্