ঢাকাশনিবার , ২৫ জানুয়ারি ২০২৫
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

তারাকান্দায় তারুন্যের উৎসব উপলক্ষে ব্যাডমিন্টন প্রতিযোগিতা

চমক নিউজ, ময়মানসিংহ
জানুয়ারি ২৫, ২০২৫ ১২:৩৯ পূর্বাহ্ণ
Link Copied!

তারাকান্দায় তারুন্যের উৎসব উপলক্ষে ব্যাডমিন্টন প্রতিযোগিতা

তৌকির আহমেদ শাহীন তারাকান্দা ( ময়মনসিংহ) প্রতিনিধি: “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহে তারাকান্দা উপজেলায় নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ‘তারুণ্যের উৎসব ২০২৫’ উদযাপন উপলক্ষ্যে ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৪ জানুয়ারি) বিকাল ৪টায় তারাকান্দা থানা প্রাঙ্গণে উপজেলা প্রশাসনের আয়োজনে তারাকান্দা উপজেলা নির্বাহী অফিসার নাজনীন সুলতানা’র সভাপতিত্বে আনুষ্ঠানিক উদ্বোধন পরবর্তী উপজেলাধীন ১০টি ইউনিয়নের মধ্যে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।ফাইনালে কামারগাও কে হারিয়ে তারাকান্দা ইউনিয়ন বিজয়ী হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তারাকান্দা থানার অফিসার ইনচার্জ মোঃ টিপু সুলতান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, বাংলাদেশ প্রেসক্লাবের তারাকান্দা শাখার আহবায়ক তৌকির আহমেদ শাহীন ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ক্রীড়ামোদি দর্শকবৃন্দ।খেলার ধারাভাষ্য ছিলেন আরশাফ তুষার মাস্টার। ব্যাডমিন্টন প্রতিযোগীতা শেষে পুরষ্কার বিতরন করা হয়।