তারাকান্দায় আজ থেকে শুরু হয়েছে তিন’দিন ব্যাপী কৃষি মেলা
তৌকির আহমেদ শাহীন, তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি : বৃহত্তর ময়মনসিংহ ফসলের নিবিড়তা প্রকল্প (১ম সংশোধিত) এর আওতায় এই প্রতিপাদ্য নিয়ে ময়মনসিংহের তারাকান্দায় আজ থেকে শুরু হয়েছে তিন’দিন ব্যাপী কৃষি মেলা।
দুপুরে তারাকান্দা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের মাঠে মেলার উদ্বোধন করেন ময়মনসিংহ জেলার উপ পরিচালক ড. মোছা নাছরিন আক্তার এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ তামান্না হুরায়রা, কৃষি কর্মকর্তা অনুরমা কাঞ্চি সুপ্রভা শাওন, কৃষি সম্প্রাসারন কাওসার আহমেদ,তমা চক্রবর্তী উপসহকারী কৃষি কর্মকর্তা উপস্থিত ছিলেন।
তিন দিন ব্যাপী মেলায় সদর উপজেলার বিভিন্ন কৃষি প্রতিষ্ঠানের কৃষকা অংশগ্রহন করেন। এসময় ক্ষুদ ক্ষুদ্র বিভিন্ন উদ্ভাবন স্টল পরিদর্শন করেন অতিথিরা। তিন দিনের এই মেলা শেষ হবে আগামী ২১শে জানুয়ারী।

