শোক সংবাদ
গৌরীপুরৃ প্রতিনিধি– গৌরীপুর উপজেলার শ্যামগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব নাজিম উদ্দীন তালুুকদার শনিবার ভোর ৫ টা ১৫ মিনিটে ময়মনসিংহ নিজ বাসায় মৃত্যু বরণ করেছেন, ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) তিনি একজন সফল ব্যবসায়ী ও পরোপকারী পরহেজগার মানুষ ছিলেন।
ব্যক্তি জীবনে নিরহংকার ও সাধাসিধে জীবন যাপনে অভ্যস্ত ছিলেন তিনি। তার মৃত্যুতে শ্যামগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতিসহ বিভিন্নস্তরের মানুষ শোক জানিয়েছেন।
মৃত্যুকালে তিনি দুই পুত্র, এক কন্যা এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বিকাল ৩টায় বেলতলী ঈদগাহ মাঠে মরহুমের নামাজে জানাজার পর তাঁকে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে।

