ঢাকাবৃহস্পতিবার , ২২ জুন ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

প্রধানমন্ত্রীর দূর্বার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে দেশ : সালমা ইসলাম এমপি

admin
জুন ২২, ২০১৭ ৩:৫৪ অপরাহ্ণ
Link Copied!

নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি:
প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূর্বার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে দেশ উন্নয়নের মহাসড়কে । তারই ধারাবাহিকতায় নবাবগঞ্জে উন্নয়নের জোয়ার শুরু হয়েছে। প্রত্যন্ত অঞ্চলেও এর প্রভাব কমতি নেই। আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে দোহারও নবাবগঞ্জে যোগাযোগ খাতে আধুনিকতার ছোঁয়া লাগবে। বৃহস্পতিবার সকালে নবাবগঞ্জে দুটি ব্রিজের উদ্বোধনকালে সাবেক মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি উপস্থিত সকলের উদ্দেশ্যে এ কথা বলেন।
সাংসদ সালমা ইসলাম নবাগঞ্জের শোল্লা কৈলাইল সড়কের চন্দ্রখোলার নবনির্মিত ব্রিজ ও বান্দুরা শিকারীপাড়া সড়কের নুরনগর ব্রিজের শুভ উদ্বোধন করেন। তিনি এসময় সকলকে ঐক্যবদ্ধ থেকে উন্নয়নের পথে সমবেত হওয়ার আহবান জানান। সবাইকে সাংসদ সালমা ইসলাম অগ্রিম ঈদ শুভেচ্ছা ও জানান।
এসময় নবাবগঞ্জ উপজেলা নিবার্হী কর্মকর্তা শাকিল আহমেদ, প্রকৌশলী মো. শাজাহান, ওসি মোস্তফা কামাল, জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা খন্দকার নুরুল আনোয়ার বেলাল, উপজেলা সদস্য সচিব শরফুদ্দিন আহমেদ শরীফ, শোল্লা ইউপি চেয়ারম্যান দেওয়ান তুহিনুর রহমান, প্রমুখ উপস্থিত ছিলেন।

স/এষ।