ঢাকাবৃহস্পতিবার , ২২ জুন ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

ঢাকা-খুলনা মহাসড়কের ভেঙ্গে পড়া বেইলি ব্রিজ অাজ চালু হচ্ছে

admin
জুন ২২, ২০১৭ ৩:৫১ অপরাহ্ণ
Link Copied!

বাঘারপাড়া(যশোর) প্রতিনিধিঃ  সাড়ে তিন মাস অপেক্ষার পর আজ ২২ জুন বৃহস্পতিবার দুপুর থেকে ভেঙ্গে যাওয়া সীমাখালী ব্রিজের বিকল্প বেইলি ব্রিজ চালু হতে যাচ্ছে।সরাসরি যানবাহন চলাচল শুরু হচ্ছে ঢাকা-খুলনা মহাসড়কে।ঈদকে সামনে রেখে চরম দুর্ভোগের হাত থেকে রক্ষা পেতে যাচ্ছে এ এলাকার বিপুল জনগোষ্ঠী।
ঢাকা-খুলনা মহাসড়কের মাগুরার শালিখা উপজেলার সীমাখালীতে চিত্রা নদীর ওপর নির্মিত ব্রিজটি চলতি বছরের ১৩ ফেব্রুয়ারি দুইটি ১০ চাকার পাথরবোঝাই ট্রাকসহ তিনটি ভারি যানবাহনের চাপে ভেঙে পড়ে। ব্রিজটি ভেঙে পড়ার ফলে ঢাকাসহ দেশের অন্য জেলার সঙ্গে যশোর, খুলনা, সাতক্ষীরা, বেনাপোলগামী যানবাহনগুলোকে ঝিনাইদহ হয়ে অতিরিক্ত ৪০ কিলোমিটার বেশি পথ পাড়ি দিতে হয়।
এ অবস্থায় দুই লেনের বেইলি ব্রিজ নির্মাণের উদ্যোগ নেয় মাগুরা সড়ক বিভাগ।সড়ক বিভাগ ৪০ কার্যদিবসের মধ্যে বেইলি ব্রিজ নির্মাণের জন্য ঠিকাদার নিয়োগ করে। কিন্তু নানা জটিলতায় নির্মাণ কাজে দীর্ঘ সূত্রিতা ঘটে।সম্প্রতি বেইলি ব্রিজটির কাজ সম্পন্ন হওয়ায় অবশেষে আজ ২২ জুন বৃহস্পতিবার দুপুরে সংযোগ সড়কসহ নির্মিত বেইলি ব্রিজটি সড়ক বিভাগকে বুঝিয়ে দিতে যাচ্ছে ঠিকাদারি প্রতিষ্ঠান। ফলে সাড়ে তিন মাসের লাগাতার দুর্ভোগের সমাপ্তি ঘটতে যাচ্ছে।ঠিকাদারি প্রতিষ্ঠান ও সড়ক বিভাগের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

স/এষ্