ঢাকাবৃহস্পতিবার , ২২ জুন ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

বাগাতিপাড়ায় ঈদমেলা নিয়ে ধুম্রজাল

admin
জুন ২২, ২০১৭ ৩:৩৮ অপরাহ্ণ
Link Copied!

তাপস কুমার, নাটোর :
ঐতিহাসিক বড়বাঘা মসজিদ, মাজার ও মাদ্রসা নিয়ে গড়ে উঠা নাটোরের বাগাতিপাড়া উপজেলার সদর ইউনিয়নে এবার ঈদুল ফিতর উপলক্ষ্যে আয়োজিত মেলা নিয়ে ধুম্রজাল সৃষ্টি হয়েছে। মেলা আয়োজনকারী কর্র্তৃপক্ষের দাবী তারা প্রতিবারের ন্যায় এবারের ঈদ মেলার জন্য অনুমতি পেয়েছেন। তাদের ঈদমেলার প্রস্তুতি শেষ পর্যায়ে। তবে উপজেলা প্রশাসনের দাবী এ মেলার বিষয়ে কোন অনুমতি দেয়া হয়নি।
এমন অবস্থায় ঈদমেলার প্রচারের জন্য সমগ্র উপজেলায় বিভিন্ন স্থানে শাটানো হয়েছে পোস্টার। ঈদুল ফিতরের আগের দিন মেলার উদ্বোধন করবেন স্থানীয় সাংসদ আবুল কালাম আজাদ। ইতিমধ্যেই শুরু হয়েছে অস্থায়ী দোকানঘর নির্মাণ। আসতে শুরু করেছে বিভিন্ন খেলনা ও ফার্নিচারের দোকান। মেলা পরিচালনা কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে এবারের মেলার নতুনত্ত্ব হিসাবে শিশুদের বিনোদনের জন্য থাকছে দোলনা। থাকতে পারে ট্রেন ভ্রমনের সুবিধা সহ আরো অনেক কিছু।
সূত্র জানায়, বিভিন্ন ঝামেলা এড়াতে বড়বাঘা ঈদমেলায় কোন প্রকার জুয়া বা অশীøল কিছু চলতে দেয়া হয়না এই মেলায়। কিন্তু এ বছর মেলার প্রস্তুতি মিটিংএ বিনোদনের জন্য ট্রেন ও দোলনা সহ বেশ কিছু নতুন আইটেম মেলায় বসানোর বিষয়ে পরিচালনা কমিটির মতের সাথে বিরোধীতা করে এলাকার মুসল্লীদের একাংশ।
তবে ঈদ মেলা পরিচালনা কমিটি সাতদিন মেলা চলার কথা বললেও (বৃহস্পতিবার রিপোর্ট লিখা পর্যন্ত) উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বাগাতিপাড়া উপজেলায় কোথাও কোন ঈদ মেলার অনমুতি দেয়া হয়নি।
ঈদমেলা কিভাবে পরিচালনা করা হয় জানতে চাইলে ঐতিহাসিক বড়বাঘা মসজিদ, মাজার ও মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি কায়সার ওয়াদুদ বাবর জানান, মেলা আগত দোকানদারদের কাছ থেকে প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য মেলা চলাকালিন একদিনই হাতপ্রতি এক টাকা নেয়া হয়, আর যে সমস্ত ক্রেতা ফার্নিচার কিনে থাকেন তাদের কাছ থেকে কিছু টাকা করে নেয়া হয়। এবার আমাদের বড়বাঘা ঈদমেলা সাতদিন চলবে। প্রশাসন সাতদিনের অনুমতি দিয়েছেন।
উপজেলা নির্বাহী অফিসার লিয়াকত আলী সেখ জানান, ‘বড়বাঘা ঈদমেলার অনুমতির কোন কাগজপত্র আমাদের হাতে এখন পর্যন্ত এস পৌছে নাই। তবে একটি তদন্ত রিপোর্ট আমরা জেলা প্রশাসক বরাবর পাঠিয়েছি।’
এ ব্যপারে নাটোর জেলা প্রশাসক শাহিনা খাতুন জানিয়েছেন, বাগাতিপাড়া উপজেলায় কোথাও কোন ঈদমেলার অনুমতি দেয়া হয়নি। অনুমতি ছাড়া কেউ মেলার আয়োজন করলে বিধিমতো ব্যবস্থা নেয়া হবে।

স/এষ