ফিরোজ জোয়ার্দ্দার:
সাতক্ষীরার কলারোয়া উপজেলা আওয়ামীলীগের অর্থ-বিষয়ক সম্পাদক ও জেলা পরিষদের সদস্য এবং জেলা আইন শৃৃঙ্খলা স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্জ্ব শেখ আমজাদ হোসেন বলেছেন- জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুুর রহমানের সুযোগ্য কন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার জনগনের উন্œয়নের সরকার। এ সরকার ক্ষমতায় আসার পর বাংলার মেহনতি মানুষের মুখে হাসি ফুটেয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সার্বিকভাবে দেশের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে। আর এই উন্নয়নের ধারবাহিকতাকে ধরে রাখতে হলে আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে পুনরায় শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী নির্র্বাচিত করতে হবে। বৃৃহস্পতিবার সকালে ট’ বাজারে অবস্থিত শেখ আমজাদ হোসেনের নিজস্ব অফিস কার্যালয়ে গরিব, অসহায়, দুুস্থ, মেহনতি মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণকালে তিনি এসব কথাগুলো বলেন। এলাকার ২০০জনের বেশি অসহায়, গরিব, দুুস্থ, মেহনতি মানুষের মাঝে নিজ হাতে শাড়ি, লুঙ্গি ও যাকাতের নগত অর্র্থ প্রদান করেন জেলা পরিষদ সদস্য আলহাজ্জ্ব শেখ আমজাদ হোসেন। এসময় তার সাথে উপস্থিত ছিলেন হেলাতলা ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য আব্দুস সাত্তার, সমাজসেবক আবুল কালাম আজাদ, শেখ রাজিব হোসেন ও শেখ মিঠুসহ গন্যমান্য ব্যক্তি প্রমুখ। এছাড়া আজ শুক্রবার সকালে একই কার্যালয়ে গরিব অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হবে বলে আমজাদ হোসেন জানান।
স/এষ্

