গৌরীপুরে কৃষকদলের ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা
গৌরীপুর ময়মনসিংহ প্রতিনিধিঃ ময়মনসিংহের গৌরীপুরে কৃষকদলের ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ১১ডিসেম্বর বুধবার বিকালে বর্ণাঢ্য শোভাযাত্রা সমাবেশ করেছে।
গৌরীপুর উপজেলা ও পৌর কৃষকদলের যৌথ উদ্দ্যোগে শোভাযাত্রা পৌর শহর প্রদক্ষিন শেষে স্বাধীনতা চত্বরে সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা কৃষকদলের সভাপতি সাইফুল ইসলাম মিলন, সাধারন সম্পাদক কাজী এনামুল হক,পৌর কৃষকদলের সভাপতি শাহী মুন্সী,সাধারন সম্পাদক ইকবাল হোসেন ভূইয়া, মীর হোসেন মিরন, মোজাম্মেল হক মজনু প্রমুখ।
উক্ত বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশে প্রত্যেক ইউনিয়ন ও পৌর কৃষকদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীবৃন্দ উপস্হিত ছিলেন।
