ঢাকাবৃহস্পতিবার , ২৮ নভেম্বর ২০২৪
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

গৌরীপুরে বিনামূল্যে উচ্চ ফলনশীল ধান বীজ বিতরণ 

চমক নিউজ, ময়মানসিংহ
নভেম্বর ২৮, ২০২৪ ৪:৩৯ অপরাহ্ণ
Link Copied!

গৌরীপুরে বিনামূল্যে উচ্চ ফলনশীল ধান বীজ বিতরণ 

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি- ২০২৪-২৫ অর্থ বছরের প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে উচ্চ ফলনশীল (হাইব্রিড) জাতের বীজ ধান বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ময়মনসিংহের গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও প্রশাসক মোঃ শাকিল আহমেদ।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে বৃহস্পতিবার দুপুরে ৩৬০০ কৃষকের মাঝে এসব বীজ ধান বিতরণ করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নিলুফার ইয়াসমিন জলির সভাপতিত্বে ও উপসহকারী কৃষি কর্মকর্তা খবিরুল ইসলামের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন- কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আনিসুর রহমান, রাকিবুল হাসান, গৌরীপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শেখ মোঃ বিপ্লব, উপসহকারী কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম প্রমুখ।