ঢাকামঙ্গলবার , ২০ জুন ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

রাজধানীতে ৩১০০ টেলিফোন-ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন

admin
জুন ২০, ২০১৭ ১:৪৩ অপরাহ্ণ
Link Copied!

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ও ওয়াসার উন্নয়নকাজের জন্য ভূ-গর্ভস্থ ক্যাবল ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় কয়েকটি এলাকায় বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) তিন হাজার ১০০ টেলিফোন ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হয়েছে।

ওয়াসার ড্রেন নির্মাণ প্রকল্পের কাজে রাস্তা খনন করায় খিলগাঁও চৌরাস্তা, বনশ্রী, গোড়ান ও নন্দীপাড়া, খিলগাঁও বি ব্লক, কাকরাইল, ফকিরাপুল, সিদ্ধেশ্বরী ও সায়েদাবাদ এলাকায় এসব লাইন বিচ্ছিন্ন করা হয়েছে।

এর মধ্যে খিলগাঁও চৌরাস্তা এলাকায় ৫০টি, বনশ্রীতে ৬৫টি, গোড়ান ও ন্দনীপাড়ায় ২১০টি ও খিলগাঁও বি ব্লকে ১৫০টি লাইন বিচ্ছিন্ন পড়েছে। এছাড়া কারকারাইলে ৭৬০টি, শান্তিনগরে ৬৮০টি, ফকিরাপুলে ৪৮০টি, সিদ্ধেশ্বরীতে ৩০০টি, মগবাজারে ২৯৫টি এবং সায়েদাবাদ এলাকায় ১২২টি টেলিফোন ও ইন্টারনেট লাইন বিচ্ছিন্ন হয়েছে।

এসব টেলিফোন ও ইন্টারনেট লাইনে পুনঃসংযোগ দিতে ইতোমধ্যে বিটিসিএল কাজ শুরু করেছে। দ্রুতই পুনরায় সংযোগ দেওয়া হবে জানিয়ে গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে বিটিসিএল।

স/নিপা