তারাকান্দায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
তৌকির আহমেদ শাহীন, তারাকান্দা( ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংয়ের তারাকান্দা থানা পুলিশ গোপন সূত্রে অভিযান চালিয়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি রুবেল মিয়াকে (৫০)কে মঙ্গলবার রাতে পুলিশ গ্রেফতার করেছে।
থানা সূত্রে জানা গেছে, তারাকান্দা থানার এ এস আই নজরুল ইসলাম,সোহেল রানা , সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে গ্রেফতারি পরোয়ানা মুলে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। সে বিষকা ইউনিয়নের আমছোলা গ্রামের আফতাব উদ্দিনের পুত্র।

