ঢাকাবুধবার , ১৩ নভেম্বর ২০২৪
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

গৌরীপুরে কৃষকলীগ নেতা সিরাজ মেম্বার গ্রেফতার

চমক নিউজ, বেনাপোল অফিস
নভেম্বর ১৩, ২০২৪ ৮:৩৮ অপরাহ্ণ
Link Copied!

গৌরীপুরে কৃষকলীগ নেতা সিরাজ মেম্বার গ্রেফতার

ময়মনসিংহ বিভাগীয় প্রধান শেখ বিপ্লব- ময়মনসিংহের গৌরীপুর উপজেলার মইলাকান্দা ইউনিয়ন কৃষক লীগের সাধারন সম্পাদক মোঃ সিরাজুল ইসলামকে ১৩ নভেম্বর ( বুধবার) বিকালে পুলিশ আটক করে।

থানা সূত্রে জানা গেছে, সিরাজুল ইসলাম মেম্বার ওই দিন বিকালে  শ্যমগঞ্জ রেল ষ্টেশন এলাকা নাশকতা সৃষ্টির লক্ষে গোপন বৈঠক করার সময় তাকে আটক করা হয়। এ সময় অন্যরা পালিয়ে যায়।

গোপন সংবাদের ভিত্তিতে গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মির্জা মাযহারুল আনোয়ারের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযানটি পরিচালনা করে।

উল্লেখ্য অভিযুক্ত সিরাজ মেম্বার মাদক এবং ভারতীয় অবৈধ চিনি ব্যবসার সাথে জড়িত।

গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর্জা মাযহারুল আনোয়ার আটকের কথা নিশ্চিত করে বলেন, আটককৃতকে আগামী কাল কোর্টে প্রেরন করা হবে।