ঢাকাসোমবার , ৪ নভেম্বর ২০২৪
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

গৌরীপুরে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

চমক নিউজ, ময়মানসিংহ
নভেম্বর ৪, ২০২৪ ৬:০০ অপরাহ্ণ
Link Copied!

গৌরীপুরে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি– ময়মনসিংহের গৌরীপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। এসব বীজের মধ্যে রয়েছে গম, ভুট্টা, সরিষা, সূর্যমুখী, চিনাবাদাম, শীতকালীন পিঁয়াজ ও মুগ ডাল।

সোমবার দুপুরে উপজেলা কৃষি কার্যালয়ের সামনে আয়োজিত বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন- অনুষ্ঠানের প্রধান অতিথি গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ শাকিল আহমেদ।

গৌরীপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নিলুফার ইয়াসমিন জলির সভাপতিত্বে ও উপসহকারী কৃষি কর্মকর্তা খবিরুল ইসলামের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন- উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আনিসুর রহমান, রাকিবুল হাসান, গৌরীপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা আঞ্জুমান আরা বেগম, গৌরীপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শেখ বিপ্লব, উপসহকারী কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম, ওবায়দুল্লাহ নূরী, ইঁদুর নিধনে জাতীয় পুরুষ্কারপ্রাপ্ত (ফুলপুর) কৃষক ফজলুল হক আকন্দ প্রমুখ।

কৃষি কার্যালয় সূত্রে জানা যায়, এবার রবি মৌসুমে ২০২৪-২৫ অর্থ বছরে কৃষি পূনর্বাসন কর্মসূচির আওতায় গৌরীপুরে ১ হাজার ৩৭৫ জন কৃষককে ৩ হাজার ৮৩৫ কেজি শষ্য বীজ, ১৩ হাজার ৯৫০ কেজি ডিএপি ও ১৩ হাজার ৫০০ কেজি এমওপি সার বিনামূল্যে বিতরণ করা হবে।