ঢাকারবিবার , ৩ নভেম্বর ২০২৪
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

লক্ষ্মীপুরে ফেস্টুন হাতে মায়ের খুনিদের ফাঁসি চাইলেন শিশু সন্তান

চমক নিউজ বার্তা কক্ষ
নভেম্বর ৩, ২০২৪ ৬:২৩ অপরাহ্ণ
Link Copied!

লক্ষ্মীপুরে ফেস্টুন হাতে মায়ের খুনিদের ফাঁসি চাইলেন শিশু সন্তান

জুনায়েদ আহম্মেদ, প্রতিনিধি, লক্ষ্মীপুর।। লক্ষ্মীপুরে ফেস্টুন হাতে মায়ের খুনিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি জানিয়েছেন ৬ বছরের শিশু আরাবী। একই দাবিতে লক্ষ্মীপুর সরকারি কলেজের নিপীড়ন বিরোধী ছাত্র সমাজ ও স্বজনরা মানববন্ধন করেছে। রবিবার (৩ নভেম্বর) দুপুরে জেলা প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে নিহতের স্বজনরা জানায়, নোয়াখালী জেলার বেগমগঞ্জের মহেশপুর গ্রামের জাহের মিয়ার ছেলে হুমায়ুন কবির (লক্ষ্মীপুর জজকোর্টে দায়িত্বরত পুলিশ কনস্টেবল) ও লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জের দেওপাড়া গ্রামের বাসিন্দা শহীদুল ইসলামের মেয়ে জান্নাতুল ফারহানা হাসির বিয়ে হয় প্রায় ৭ বছর আগে। হাসি লক্ষ্মীপুর সরকারি কলেজের অনার্স ৩য় বর্ষ ম্যানেজম্যান্ট ডিপার্টমেন্টের ছাত্রী ছিল। বিয়ের পর থেকে স্বামী ও শ্বশুর পক্ষের লোকজন যৌতুক দাবি করে আসছিলেন। স্বজনদের অভিযোগ, যৌতুক দিতে অপারগতা প্রকাশ করায় শ্বশুরবাড়ির লোকজন তাকে নির্মম নির্যাতন চালিয়ে হত্যা করেছে।

এসময় কান্নাজড়িত কন্ঠে হাসির মা রোজিনা আক্তার ও ভাই জানান, ৩০ লাখ টাকা যৌতুক দাবি করে আসছিল হাসির শ^শুড়বাড়ির লোকজন। তা দিতে না পারায় নির্মম নির্যাতন চালিয়ে গত ২৯ অক্টোবর (মঙ্গলবার) শ্বশুরবাড়িতে তাকে হত্যা করা হয়। অথচ এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা ও কাউকে গ্রেপ্তার করা হয়নি।

এদিকে ফেস্টুন হাতে মানববন্ধনে অংশ নিয়ে মায়ের খুনের বর্ণনা দেন ফারহানার ৬ বছরের শিশু সন্তান আরাবী। মায়ের খুনিদের গ্রেপ্তার করে ফাঁসির দাবি জানায় সে। মানববন্ধনে হাসির সহপাঠীরাও উপস্থিত ছিলো।

স/এষ্