তারাকান্দায় জাতীয় সমবায় দিবস পালিত
তৌকির আহমেদ শাহীন তারাকান্দা থেকেঃ”সমবায়ে গড়বো দেশ,বৈষম্যহীন বাংলাদেশ “এই প্রতিবাদ্য নিয়ে যথাযোগ্য মর্যাদায় তারাকান্দায় জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।
জাতীয় সমবায় দিবস উপলক্ষে উপজেলা প্রসাশন ও উপজেলা সমবায় অফিসের আয়োজনে এক আলোচনা সভা ও বর্নাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়।

প্রধান অথিতি হিসাবে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজনীন সুলতানা। উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুল গফুরের সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন। এ-সময় উপস্থিত ছিলেন অফিসার ইনচার্জ মোঃ টিপু সুলতান, যুব উন্নয়ন অফিসার আবু আহসান মোঃ রেজাউল করিম, উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উপজেলা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি তৌকির আহমেদ শাহীন, সমবায় সমিতির লোকজন প্রমুখ।

