ঢাকাবৃহস্পতিবার , ১৫ জুন ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

ভেজাল খাদ্য : মি. বেকারসহ চার প্রতিষ্ঠানকে জরিমানা

admin
জুন ১৫, ২০১৭ ১২:০১ অপরাহ্ণ
Link Copied!

ভেজাল বিরোধী বিশেষ অভিযান চালিয়ে মি. বেকারসহ চর প্রতিষ্ঠানকে ছয় লাখ ৬০ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই)। বৃহস্পতিবার রাজধানীর খিলগাঁও, মালিবাগ, যাত্রাবাড়ি ও তুরাগ এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

জরিমানা কারা অপর তিন প্রতিষ্ঠান হলো- আল অ্যারাবিয়ান সুইটস অ্যান্ড বেকারি, পুষ্টি ডেইরি অ্যান্ড বেকারি এবং লাকী সেমাই ফ্যাক্টরি।

বিএসটিআই জানিয়েছে, র্যা বের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমের নেতৃত্বে তুরাগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে তুরাগ, উত্তরা এলাকায় মি. বেকারের কারখানা পরিদর্শনকালে বিএসটিআইয়ের সিএম লাইসেন্স বিহীন ঘি বিস্কুট, টোস্ট বিস্কুট উৎপাদন ও বিক্রি বিতরণ করার প্রমাণ পাওয়া যায়।এ অপরাধে প্রতিষ্ঠানটিকে দুই লাখ টাকা এবং মেয়াদোত্তীর্ণ ও পঁচা বাসি কেক কারখানায় সংরক্ষণ করায় তিন লাখ টাকাসহ মোট পাঁচ লাখ টাকা জরিমনার করা হয়।

অপরদিকে ঢাকা জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিলা কবির ত্রপার নেতৃত্বে এপিবিএন-৫ এর সহযোগিতায় মহানগরীর খিলগাঁও এলাকায় ভেজালবিরোধী বিশেষ অভিযান পরিচালিত হয়। এ অভিযানে মালিবাগ চৌধুরীপাড়ার আল অ্যারাবিয়ান সুইটস অ্যান্ড বেকারির উৎপাদিত কেকে উৎপাদনের ও মেয়াদ উত্তীর্ণের তারিখ উল্লেখ না করার প্রমাণ পায় নির্বাহী ম্যাজিস্ট্রেট। এই অপরাধে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমনা করা হয়।

একই অভিযানে পুষ্টি ডেইরি অ্যান্ড বেকারিকে ১০ লাখ টাকা জরিমনা করা হয়। প্রতিষ্ঠানটি বিএসটিআইয়ের লাইসেন্স গ্রহণ না করেই দই উৎপাদন এবং বিক্রি করছে।

বিএসটিআই ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে র্যা ব ও পুলিশের সহযোগিতায় যাত্রাবাড়ি এলাকায় অপর অভিযান পরিচালিত হয়। এ অভিযানে মাতুয়াইলের লাকী সেমাই ফ্যাক্টরিকে এক লাখ টাকা জরিমনা করা হয়েছে। প্রতিষ্ঠানটি অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে ভার্মিসিলি ও লাচ্ছা সেমাই উৎপাদন করছে।

এ অভিযানে বিএসটিআইয়ের ফিল্ড অফিসার মো. মাজহারুল ইসলাম এবং নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য মো. আব্দুল বাতেন উপস্থিত ছিলেন।