ঢাকাবুধবার , ১৪ জুন ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

বদলগাছীতে রাস্তা পাকাকরণে ব্যাপক অনিয়ম অভিযোগ!

admin
জুন ১৪, ২০১৭ ১২:০৫ অপরাহ্ণ
Link Copied!

খালিদ হোসেন মিলু বদলগাছী (নওগাঁ) প্রতিনিধিঃ বদলগাছীতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কর্তৃক নির্মানাধীন নাজিরপুর-এনায়েতপুর রাস্তায় নিম্নমানের ইট দিয়ে রাস্তা পাকাকরণের নির্মান কাজ চলছে। এলাকাবাসী একাধীকবার কর্তৃপক্ষ সহ এলাকার সন্তান স্থানীয় সরকার ( এলজিইডি) মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব সৌরেন্দ্রনাথ চক্রবর্তীর কাছে অভিযোগ করলেও কোন ফল হয়নি। অভিযোগের প্রেক্ষিতে লোক দেখানোর জন্য কিছু ইট ফেরত নিয়ে আসা হলেও পুনুরাই ঐ ইট দিয়ে চলছে নির্মান কাজ। এলাকাবাসীর অভিযোগ কর্তৃপক্ষের যোগসাজসেই এমনটি হচ্ছে। জানা যায়, উপজেলার বিলাশবাড়ী ইউপির নাজিরপুর ব্রীজ মোড় হতে এনায়েতপুর বাজার হয়ে উপজেলার শেষ প্রান্ত পর্যন্ত ২৪৭০ মিটার রাস্তাটি ১ কোটি ৫১ লক্ষ ৬০ হাজার ১০০ শত ১৪ টাকা ব্যয়ে চলতি বছরের টেন্ডারের প্রেক্ষিতে পাকাকরনের নির্মাণ কাজ করছে ঠিকাদারী প্রতিষ্ঠান তরফদার টের্ডাস। রাস্তাটির নির্মানের অনিয়ম । বক্সকাটিং করে তার পর রোলার দিয়ে না ডলেই ঢালাইয়ে বালুর পরির্বতে দেওয়া হয়েছে প্রায় মাটি। আর শুরু থেকেই ব্যবহার করা হচ্ছে নি¤œমানের ইট। কাজটি করা হচ্ছে ঠিকাদারের খেয়াল খুশি মত কচ্ছব গতিতে। এজন্য এলাকাবাসীর ভোগান্তিও বেড়েছে চরম আকারে। বহু দিনের কাক্ষিত রাস্তাটি বেশ কিছু কাজ করার কারনে যদি কাজ বন্ধ হয়ে যায় এই কারনে প্রতিবাদ করতেও ভয় করছে এলাকাবাসী। এনায়েতপুর গ্রামের বয়জেষ্ঠ আক্তার হামিদ জানান, রাস্তাটি যে ইট দিয়ে তৈরী করা হচ্ছে তা কোন নাম্বারের মধ্যেই পরেনা। এই ইটগুলো হচ্ছে ৩ নম্বর এর ভূষা এবং বৃষ্টিতে নষ্ট হওয়া ইট। স্থানীয় বাসিন্দা মোসলেম, জিয়াউল, রেজাউল, রাকিব, মজিদসহ আরও অনেকে জানান, শুরু থেকেই নি¤œমানের সামগ্রী দিয়ে এই রাস্তাটির কাজ করছে ঠিকাদার। সেটাও আবার এলজিইডির লোকের সামনেই কিন্তু তারা কিছুই বলেনা । বাধ্য হয়ে আমরা ইট নিয়ে সচিব সৌরেন বাবুর যখন বাড়ি এসেছিল তার কাছে ইট নিয়ে গিয়েছিলাম। ইট দেখে তিনি বলেছেন আমি অফিসকে বলে দিচ্ছি আর খারাপ ইট দিয়ে কাজ হবেনা। অথচ এখন ঐ ইট দিয়েই কাজ হচ্ছে। এব্যাপারে সাব ঠিকাদার শামীম আহম্মেদ জানান আমার জানা মতে কাজ ভাল হচ্ছে, আমি ঐ রাস্তার কাজ শুরুর পর থেকে বাস্ততার কারনে যেতে পারিনি। কাজটি পর্যবেক্ষনের দায়িত্বরত এসও ফেরাউল ইসলাম বলেন, বিএমে যে ইট ব্যাবহার হচ্ছে হয়তো বৃষ্টির কারনে ইটে একটু দাগ থাকতে পারে কিন্ত খারাপ নয়। আর কাজ ভাল মন্দ কাজ দেখার দায়িত্ব উপজেলা প্রকৌশলীর। রাস্তাটির বিষয়ে আমার কাছে এখনও পর্যন্ত কোন অভিযোগ আসেনি। তবে কাজটি ভালভাবেই হচ্ছে। উপজেলা প্রকৌশলী মোহাম্মদ মুনিরুজ্জামান বলেন, প্রাথমিক অবস্থায় অভিযোগ পেয়ে খারাপ ইটগুলো ফেরত পাঠানো হয়েছে। সে সময় নওগাঁ জেলা নির্বাহী প্রকৌশলী স্যারও সাইট পরিদর্শন করেছে। যতদূর জানি এখন ভাল ইট দিয়েই কাজ হচ্ছে। তবু আমি আবার খোজ নিয়ে দেখব।

স/এষ্