শেখ মোহাম্মদ সিরাজুল ইসলাম
মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সংবিধান বিশেষজ্ঞ এডভোকেট শেখ মোহাম্মদ সিরাজুল ইসলাম বলেছেন, মসজিদ, মাদ্রাসার বিরুদ্ধে কটুক্তি বন্ধ করতে হবে। সোমবার সন্ধায় শহরের দর্পনা কমিউনিটি সেন্টারে জেলা জাতীয় পার্টির আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তেব্যে তিনি এ কথা বলেন। তিনি আরো বলেন, বাংলাদেশে সুদীর্ঘ কাল থেকে মুসলিম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান সহ বিভিন্ন গোত্রের অনুসারীরা পারস্পরিক সু- সম্পর্ক বজায় রেখে বসবাস করে আসছে। সম্প্রতি কতিপয় ধর্ম বিদ্বেষী ইসলাম ধর্ম ও মসজিদ- মাদ্রাসার বিরুদ্ধে কটুক্তি করার মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনিষ্ট করার অপচেষ্টায় মেঠেছে। এটি সম্পূর্ন রূপে অনাকাঙ্খিত। এ ধরনের কটুক্তি অনতিবিলম্বে বন্ধ করতে হবে। সম্প্রদায়িক সাম্প্রতি বিনিষ্টের দায়ভার তাদেরকেই বহন করতে হবে। ইসলাম শান্তি ধর্ম । বিশ্ব শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে ইসলামী মূল্যবোধ বাস্তবায়নের বিকল্প নেই। এ সময় তিনি আরো বলেন, নির্বাচনের আগে নির্বাচনের ফলাফল ঘোষনা করা কোনক্রমে সমোচিত নহে।
জেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক আলহাজ্ব আব্দুল বাতেন বলেন, বিএনপির মহাসচীব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন, আওয়ামিলীগ ক্ষমতা ছেড়ে নির্বাচন করলে ৩০ টি আসন পাবে। আমি মনে করি ওনি মনে হয় ভূল বলেছেন। আওয়ামিলীগ ক্ষমতা ছেড়ে নির্বাচন করলে ১০ টি আসনও পাবেনা।
জেলা জাতীয় পার্টির সভাপতি কুতুব উদ্দিন আহম্মেদের সভাপতিত্বে অন্যান্যদের বক্তব্য রাখেন, মো: আসাদুজ্জামান বাবুল, মো: নোয়াব আলী মিয়া, ইসমাইল হোসেন রাহাত, আরিফুজ্জামান দিদার, মোঃ মিরাজ হোসেন, শামীম ফরাজি, শেখ মুজাহিদুল ইসলাম, তাজুল ইসলাম,আবদাল হোসেন, আক্তার হোসেন মেম্বার, মো: দেলোয়ার হোসেন খাঁন, প্রমুখ।
স/এষ্

