হারুন-অর-রশীদ,ফরিদপুর প্রতিনিধি
স্বেচ্ছাসেবী রক্তদাতাদের সংগঠন সন্ধানী ডোনার ক্লাব ফরিদপুরের ২০১৭-১৮ বছরের জন্য নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে ডা. মো: মোস্তাফিজুর রহমান শামীমকে সভাপতি ও মো: আরমান শেখ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
কমিটির অন্যরা হলেন, সহ-সভাপতি ডা. আলী আকবর হালদার ও ডা. মো: মোশফেকুর রহমান শাকীল, সহ-সাধারণ সম্পাদক- রোকন মাহমুদ, সাংগঠনকি সম্পাদক- সোহানুর রহমান সাকিব, অর্থ সম্পাদক- স¤্রাট মুন্সি, স্বেচ্ছায় রক্তদান ও মরনোত্তর চক্ষুদান কার্যক্রম- মো: আজাদ শেখ, শিক্ষা-গবেষণা ও পরিসংখ্যান বিষয়ক সম্পাদক- মো: তরিকুল ইসলাম, দপ্তর সম্পাদক- ফাওজিয়া আলম মীম, সমাজকল্যাণ সম্পাদক- মো: ইমন শিকদার, প্রচার ও প্রকাশণা সম্পাদক- সাদিবউদ্দীন আহম্মেদ লিখন। কার্যকরী সদস্যগণ হচ্ছেন- ডোনার ক্লাব সম্পাদক (স.ফ.মে.ক.ইউ), বেগম শামসুন নাহার জলি, মোহাম্মদ মতিউর রহমান লিটন, মো: নাজমুল হক রুবেল, মো: আশিবউজ্জামান রুপম, মো: মারুফ হাসান ও মিনারা বেগম।
শনিবার ফরিদপুরের হার্ট ফাউন্ডেশনের মিলনায়তনে আয়োজিত এক ইফতার মাহফিল শেষে এ কমিটি ঘোষনা করা হয়। এসময় সন্ধানী ডোনার ক্লাব ফরিদপুরের কর্মকর্তাগণসহ অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
স/এষ্

