বাঘারপাড়া(যশোর)প্রতিনিধি : বাঘারপড়ার সাদিপুর গ্রামের মহসিন আলী মন্ডল ও তার স্ত্রী লতিফা বেগম দালালচক্রের খপ্পরে পড়ে প্রায় সাড়ে নয় লক্ষ টাকা খোয়াতে বসেছে। ইতমিধ্যে মহাসিন আলীকে সৌদি আরবে নিয়ে আটকে রেখে উক্ত দালালচক্র মুক্তিপণ দাবি করেছে বলে মহাসিন আলীর স্ত্রী লতিফা বেগম জানান।
লতিফা বেগম জানিয়েছেন,গত এক বছর পূর্বে সে এবং তার স্বামীর সঙ্গে ঝিনাইদহ জেলার কালিগঞ্জ উপজেলার সিঙ্গিয়া বাজারের মৃত্যু গোলাম মন্ডলের ছেলে ইসলাম উদ্দীন ওরফে সাইফুল ইসলামের সঙ্গে পরিচয় হয় এবং আত্মীয়তার সম্পর্ক গড়ে ওঠে।এক পর্যায়ে তার স্ত্রী আশানুর বেগম ও সে বাড়িতে আসা-যাওয়া শুরু করে।পরবর্তীতে মহাসিন আলী ও তার স্ত্রীকে সৌদি আরবে ভাল কাজ ও ভাল বেতনে চাকরির প্রলোভনে মোট সাড়ে নয় লক্ষ টাকা নেওয়ার পর মহাসিন আলীকে পাঠিয়ে দেয়।কিন্তু কয়েকদিন পরই মহাসিন আলীকে একটি ঘরে আটকিয়ে মোবাইলে তার স্ত্রীর নিকট আরো টাকা দাবি করলে লতিফা বেগম উক্ত দালালের বাড়ি গেলে তার স্ত্রী আশানুর বেগম জানায় তার স্বামী বিদেশে রয়েছে এবং দাবি অনুযায়ী টাকা প্রদানের জন্য বলে।এর পর লতিফা বেগম তাকে পাঠানোর টাকা ফেরত চাইলে তাকে অপমান করে বের করে দেয়।এর পর টাকা চাইলেই হুমকি-ধাম-কি দিতে থাকে।ইতিমধ্যে তার স্বামী অন্য একজনের সহযোগিতায় কোনরকম জীবন বাঁচিয়ে অন্যত্র পালিয়ে আছে বলে তিনি জানান। ইতোমধ্যে গনঅধিকার ফাউনেডশন নামে একটি এনজিও এর সহযোগিতায় বন্দবিলা ইউপি চেয়ারম্যান সহ জেলা প্রশাসক,যশোর ও উপজেলা নির্বাহী অফিসার,বাঘারপাড়ার নিকট বিচার প্রার্থনা করে আবেদন দিয়েছেন বলে লতিফা বেগম জানান। এ ব্যাপারে গনঅধিকার ফাউন্ডেশন,বাঘারপাড়া এর পরিচালক একরামুল হক মিঠু এর সঙ্গে যোগাযোগ করলে তিনি ঘটনার বিষয়টি নিশ্চিত করেন।
স/এষ্

