ঢাকারবিবার , ১১ জুন ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

ফদিপুরের সালথায় আ’লীগের দু-পক্ষের সংঘর্ষে এক মাসে ৪ খুন : জনমনে চরম আতঙ্ক

admin
জুন ১১, ২০১৭ ১১:১১ পূর্বাহ্ণ
Link Copied!

হারুন-অর-অর-রশীদ,ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের সালথা উপজেলায় আওয়ামীলীগের দু-পক্ষের সংঘর্ষে ১ মাসে ৪ খুন সংঘটিত হয়েছে। সংঘর্ষের সময় শতাধিক বাড়িঘর ভাংচুরসহ বেশ কয়েকটি বাড়িতে অগ্নি সংযোগ করা হয়েছে। সংঘর্ষের পাশাপাশি অগ্নি সংযোগ ছাড়াও আরও কিছু নতুন মাত্রা যোগ হয়েছে। মা-বোনদের শাড়ির আঁচলে মুখ লুঁকিয়ে যা নিরবে সহ্য করা ব্যতীত অন্য কোন পথ খোলা নেই। ষোড়শী স্কুল পড়–য়া তরুণীসহ মা-বোন পর্যন্ত ইজ্জত রক্ষার খাতিরে পাশ্ববর্তী আত্মীয়-স্বজনের বাড়িতে আশ্রয় নিতেও বাধ্য হচ্ছে। তা ছাড়া লুটপাটের ভয়ে নিজের ঘরের মালামালসহ উৎপাদিত কৃষিপণ্য ,আসবাবপত্র অন্যত্র নিরাপদ স্থানে সরিয়ে নেয়ার মতো ঘটনাতো আছেই। এদিকে প্রতিপক্ষকে ঘায়েল করতেও নিজের ঘরের মালামাল সরিয়ে লুটের মামলা করার প্রথাও পূর্ব থেকেই চলমান রয়েছে। মার্ডার পরবর্তী পক্ষ-পাল্লার শক্তি বৃদ্ধি করতে নিরবে এক ধরনের বাণিজ্য পূর্ব থেকেই প্রচলিত রয়েছে এলাকায়। আসামী পক্ষের লোকজনদের মোটা অংকের টাকার বিনিময়ে নিজের দলে ভিড়ানোর প্রক্রিয়া অব্যহত ধারায় প্রয়োগ করার অভিযোগ পরিলক্ষিত হচ্ছে। আবার বাড়ি-ঘর জনশূন্য, গ্রেফতার আতঙ্কসহ নানাবিধ আতঙ্কের প্রেক্ষিতে প্রতিপক্ষের বাড়িঘরে বাতি জ¦ালাবার মানুষটিও নেই।
উপজেলার বিভিন্ন এলাকায় গত একমাসে ঘটে যাওয়া ৪ টি খুনের পৃথকভাবে মামলা করা হয়েছে। গত ৩০ শে এপ্রিল রোববার প্রতুষ্যে উপজেলার আটঘর ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামে আওয়ামীলীগের দু-গ্রুপের সংঘর্ষে ইউপি চেয়ারম্যান সোহাগ খাঁনের বডিগার্ড জিয়া শেখ (৩০) প্রতিপক্ষের বল্লমের আঘাতে খুন হয়। এ সময় অর্ধশতাধিক দোকানপাট ও বাড়িঘর ভাংচুর করে সংঘর্ষকারীরা। এ ঘটনায় ৫৫ জনকে আসামী করে সালথা থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।
গত ২৮ মে রোববার সকালে উপজেলার গট্রি ইউনিয়নের বড়লক্ষণদিয়া গ্রামে আওয়ামীলীগের দু-পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান লাভলুর সমর্থক সরোয়ার হোসেন (৩২) নামের একজন কাইজ্যা চলাকালীন সময়ে প্রতিপক্ষের বল্লমের আঘাতে নিহত হয়। এ সময় ৮/১০ টি বাড়িতে অগ্নি সংযোগ, শতাধিক বাড়িঘর ভাংচুর ও লুটপাট করা হয়। এ কাঁইজ্যায় ৪৪ জনকে আসামী করে সালথা থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।
এ হত্যার রেশ কাটতে না কাটতেই গত ৩১ মে গভীর রাতে উপজেলার বল্লভদী ই

 

উনিয়নের কামাইদিয়া গ্রামে জবেদা বেগম (৮৫) নামের এক বৃদ্ধা রহস্যজনকভাবে খুন হয়। জবেদা বেগম ঐ

 

গ্রামের মৃত আদেল ফকিরের স্ত্রী বলে জানা যায়। এ ঘটনায় ১২ জনকে অজ্ঞাত

আসামী করে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে সালথা থানায়। এর মাত্র কিছুদিন আগে রামকান্তপুর ইউনিয়নে আওয়ামীলীগের দু-গ্রুপের সংঘর্ঘে বসতবাড়ি ভাংচুর ও অগ্নি সংযোগ করা হয়। এর মাত্র ক’দিন পর সোনাপুর ইউনিয়নের গোপালিয়া গ্রামে পাট ক্ষেত থেকে প্রায় ২০ ঘন্টা পরে আবজাল মোল্যা (৫০) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করে পুলিশ।
স্থানীয়রা জানান, আবজাল মোল্যার মৃত্যু হয়েছে পটক্ষেত দেখতে গিয়ে বজ্রপাতের কারণে। পুলিশ সূত্রে জানা যায়, মৃত্যের শরীরের কোথাও কোন আলামত না থাকায় স্বাভাবিক মৃত্যু বলে দাবী করেছেন স্বজনরা। এতো সব

 

 ঘটনার প্রেক্ষিতে এ উপজেলায় এক ধরনের আতঙ্ক বিরাজ করছে জনমনে। এসব স্বহিংস ঘটনা থেকে মুক্তি চায় এলাকার সাধারণ জনগণ।
সালথা থানার ওসি এ,কে,এম আমিনুল হক বলেন, আমরা সংঘর্ষ এড়াতে রাতদিন কাজ

করে যাচ্ছি। তাছাড়া এ সংঘর্ষ অনেকটা স্থানীয় গ্রাম্য দলাদলিকে কেন্দ্র করে । তাই এটা নিরসনে আমরা দু-পক্ষকে ডেকে বুঝিয়ে সমাধানের চেষ্টা করছি।

স/এস্