ঢাকারবিবার , ১১ জুন ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

ভূমি দস্যুর কবলে তালতলা নৌকার ঘাট : দূর্ভোগে অর্ধ লক্ষাধিক পথচারী

admin
জুন ১১, ২০১৭ ১০:৪৭ পূর্বাহ্ণ
Link Copied!

ধারাবাহিক রিপোর্টের প্রথম পর্ব:

বিশেষ প্রতিনিধি :  দূরত্ব কম হওয়ায় ও বাড়ি ভাড়া সহ অন্যান্য সুযোগ সুবিধা পাওয়ার আশায় নিম্ন আয়ের অনেকেই আশ্রয় নেয় ঢাকার আশে পাশের এলাকা গুলোতে।তেমনি একটি এলাকা হিসেবে বেশ পরিচিত গাজীপুরের টংগী থানা অধীন তুরাগ নদীর আশেপাশের এলাকা গুলো।রাজধানী উত্তরাকে টংগী থানাধীন বড়-দেওড়া,মুদাফা সহ আশেপাশের এলাকা গুলোকে ভাগ করেছে তুরাগ নদী।দুরূত্ব কম ও স্বল্প সময়ে পৌছে যাওয়া যায় বিধায় প্রায় প্রতিদিনই অর্ধলক্ষাধিক মানুষ কর্মের সন্ধানে ও লেখাপড়ার উদ্দ্যেশে স্কুল,কলেজ ও বিশ্ববিদ্যালয়গামী ছাত্র-ছাত্রীরা আসা যাওয়ার পথ হিসেবে ব্যবহার করে এই তালতলার নৌকা ঘাট।স্থানীয়দের মতে ঘাটটি প্রায় ৫০ বছরের পূরনো।অতি সম্প্রতি একদল ভূমি দস্যু ঘাটটি দখল করে চলাচলের পথ বন্ধ করে দেয়।যার ফলে দূর্ভোগের শিকার হয় এলাকাবাসী।দূর্ভোগের মাত্রা এতই চরম পর্যায়ে পৌছায় যে ছাত্রছাত্রীদের স্কুল-কলেজে যাওয়া বন্ধ করে দেওয়ার উপক্রম হয়।

উল্লেখ্য যে রাজধানীর উত্তরায় স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান থাকায় উচ্চ মানের শিক্ষার জন্য রাজধানীর আশেপাশের এলাকা গুলো থেকে বহু ছাত্রছাত্রী আসে এখানে আসে।অনুসন্ধানে জানা যায় ঘাঁটটি দখলে বিএনপির সাবেক সংসদ সদস্য মো: শফিকুর রহমান কিরনের নেতৃত্বে অংশ নেয় একদল ভূমি দস্যু।এ ব্যাপারে মো: শফিকুর রহমান কিরনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান ঘাটটিতে চলাচলে ব্যবহৃত রাস্তটি তার ব্যক্তিগত জমি এবং তিনি একা রাস্তার জন্য কোন জমি দিবেন না।উল্লেখ্য যে,উক্ত স্থানে তার মালিকানাধীন ৯৫ শতাংশ জমি রয়েছে।কিন্তু সরেজমিনে দেখা যায় তার দখলকৃত জমির পরিমান তার দ্বিগুণ।এ ব্যাপারে তিনি জানান,বর্ধিত জমির মালিক স্থানীয় হরিরামপুর ইউপি চেয়ারম্যান হাশেম চেয়ারম্যান ও তার লোকজনের।তিনি আরো জানান,এখানে তিনি ও ঢাকা দক্ষিন সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র শাহিন মিলে একটি ট্রেনিং সেন্টার স্থাপনের উদ্দেশ্যে নির্মান কার্য পরিচালনা করছেন। এ ব্যাপারে এলাকাবাসী জানায়,যুগের পর যুগ ধরে এই ঘাটটি ব্যবহার করে আসছি।আর এখন যদি এ ঘাটটি দ্রুত খুলে দেওয়া না হয় তাহলে এলাকাবাসীর দূর্ভোগ চরম পর্যায়ে পৌছাবে।

এদিকে ঘাটটি যারা দখল করেছে বলে অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে অনুসন্ধান চলছে। ধারাবাহিক প্রতিবেদনে পর্যায় ক্রমে তুলে আনা হবে আরো তথ্য।

শুক্রবার এক মানববন্ধন ও বিক্ষোভ মিছিল শেষে অত্র এলাকার ৫৩ নং ওয়ার্ড কাউন্সিলর জাহাংগীর আলম জানান, ঘাটটি রক্ষায় কোনো অপশক্তির কাছে মাথানত করা হবে না।এই সময় স্থানীয় নেতা কামাল হোসেন জানান, এলাকাবাসীকে সাথে নিয়ে ঘাটটির রক্ষায় কঠোর প্রতিরোধ গড়ে তোলা হবে। পরিশেষে এলাকাবাসী ঘাটটি রক্ষায় যথাযত কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

স/এষ্