ঢাকাশনিবার , ১০ জুন ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

নন্দীগ্রাম-শেরপুর সড়কে দুর্ভোগের দিন শেষ

admin
জুন ১০, ২০১৭ ২:১৪ অপরাহ্ণ
Link Copied!

(বগুড়া)সংবাদদাতা: বর্ষা শুরু হলে বগুড়ার নন্দীগ্রাম-শেরপুর সড়কটি খানাখন্দ একাকার হয়ে দুর্ভোগের অন্ত ছিল না লাখো মানুষের। সড়কের সাত কিলোমিটারে পিচ-বিটুমিন উঠে ছোট-বড় অসংখ্য খানাখন্দ। একটু বৃষ্টি হলে এসব খানাখন্দে পানি জমে যান চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। আশপাশের ৫০ গ্রামের মানুষের সেই দুর্ভোগ-যন্ত্রণা শেষ। স্থানীয় সংসদ সদস্য একেএম রেজাউল করিম তানসেন এমপির প্রচেষ্টায় সড়ক ও জনপথ অধিদপ্তরের বাস্তবায়নে ১ কোটি ৩০ লাখ টাকা ব্যয়ে দীর্ঘ প্রতীক্ষার পর রাস্তার কাজ শেষ হয়েছে। এলাকার মানুষগুলোর দুঃখ কষ্ট লাঘবের পাশাপাশি পাল্টে যাচ্ছে তাদের জীবনযাত্রা, আর্থসামাজিক কাঠামোগত সার্বিক উন্নয়ন চিত্র। নন্দীগ্রাম-শেরপুর সড়কে দুর্ভোগের দিন শেষ। সড়কের সংস্কারের ব্যাপারে এভাবেই নিজেদের অনুভূতি প্রকাশ করেন নন্দীগ্রাম উপজেলার কৈগাড়ি গ্রামের দোকানি এনামুল, ফরহাদ, বাস চালক শামিম রেজা, সিএনজি চালক বুলবুলসহ স্থানীয় অনেকে। নানা প্রতিকূলতা মোকাবেলা করেই গুরুত্বপূর্ণ ও সড়কটির কাজ বাস্তবায়ন হয়েছে। দীর্ঘদিন ধরে অযতœ-অবহেলায় পড়েছিল নন্দীগ্রাম-শেরপুর সড়কটি। হাজার হাজার মানুষ দুর্ভোগ-দুর্দশা ভোগ করে আসছিলেন। সড়কটি লক্ষাধিক মানুষের যোগাযোগের মাধ্যম।
বগুড়ার সড়ক ও জনপথ বিভাগ (সওজ) জেলা সড়ক নামে পরিচিত শেরপুর-নন্দীগ্রাম ১৬ কিলোমিটার দীর্ঘ সড়কটি তত্ত্বাবধান করে। এ সড়কটি নাটোর ও রাজশাহী জেলার সঙ্গে কম সময় ও খরচে সহজে যোগাযোগের একমাত্র পথ। বিকল্প পথে বগুড়া ঘুরে প্রায় ৫০ কিলোমিটার অতিরিক্ত পাড়ি দিতে হয়। প্রতিদিন এই সড়কে বিভিন্ন ধরনের কমপক্ষে ৫০০ যানবাহন চলাচল করে। এলাকাবাসি জানান, যেন স্বপ্নের মতো লাগছে। দুর্ভোগ যন্ত্রণা শেষ। রেজাউল করিম তানসেন এমপির প্রচেষ্টায় আন্তরিকতা, দক্ষতা, মেধা ও পরিশ্রমে দীর্ঘ প্রতীক্ষা শেষ হয়েছে। সাবেক ইউপি সদস্য নিখিল চন্দ্র বলেন, বিএনপি আমলে নানা প্রতিশ্রুতি দিলেও তা আলোর মুখ দেখেনি। তাই দীর্ঘ প্রতীক্ষিত রাস্তার কাজ শেষ হওয়ায় আনন্দের জোয়ার বইছে। তানসেন এমপিকে অনেক ধন্যবাদ। এ সড়ক দিয়ে ঈদের ছুটিতে জেলার নন্দীগ্রাম ও নাটোরের সিংড়া উপজেলার প্রায় ৩০ হাজার পোশাককর্মী যাতায়াত করেন।

স/এষ্