কিশোরগঞ্জ(নীলফামারী) থেকে, মোঃ কাওছার হামিদ : অনলাইন পত্রিকা বিডি নীয়ালা নিউজ ও গ্রেট ওয়াল একাডেমী-এর আয়োজনে অনুষ্ঠিত হলো ইফতার ও দোয়া মাহফিল উপলক্ষে এক আলোচনা সভা। গতকাল রোজ শুক্রবার সন্ধা ৬টায় নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় আশরাফুল উলুম মাদ্রাসা ও এতিমখানা প্রাঙ্গনে উক্ত আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।
কিশোরগঞ্জ আশরাফুল উলুম মাদ্রাসা ও এতিমখানার মোহতামীম মোঃ আব্দুল আজিজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ শিশু নিকেতন স্কুল ও কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুল মালেক এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোঃজাহিদ সারোয়ার (ইন্সপেক্টর, বাংলাদেশ পুলিশ) ও রংপুর বিভাগীয় প্রতিনিধি আ.ন.ম আলহাজ্ব আব্দুল মান্নান।
উপস্থিত ছিলেন নয়া দিগন্ত কিশোরগঞ্জ উপজেলা প্রতিনিধি শাজাহান সিরাজ, বিজয় টিভি নীলফামারী প্রতিনিধি সিএসএম তপন, বিডি নীয়ালা নিউজ পত্রিকার কিশোরগঞ্জ প্রতিনিধি মোঃ কাওছার হামিদ, আ.ফ.ম মফিউদ্দিনশেখ, আমাদের অর্থনীতি প্রতিনিধি মিজানুর রহমান, কিশোরগঞ্জ হোটেল মালিক সমিতির সভাপতি মিজানুর রহমান মিজান, মাগুড়ার ইউপি সদস্য আহাদ আলী, মাগুড়া স্বাধীন বাংলা ক্রীড়াচক্রের উপদেষ্টা আজাদুল করিম আজাদ, সভাপতি শাহীনুর রহমান শাহিন, ভারপ্রাপ্ত সম্পাদক মোঃ সাদেকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শামীম আজাদ রিপন প্রমূখ।
উক্ত ইফতার ও দোয়া মাহফিলে বিডি নীয়ালা নিউজ এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম ইসলামের পবিত্র হজ্ব গমন উপলক্ষে দোয়া কামনা করা হয়। উক্ত দোয়া মাহফিলে উলুম মাদ্রাসা ও এতিমখানার সকল শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।
স/এষ্

