ঢাকারবিবার , ১৪ জুলাই ২০২৪
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

গৌরীপুরে অফিস সহকারীর সম্মানী আত্মসাতের অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে

চমক নিউজ, বেনাপোল অফিস
জুলাই ১৪, ২০২৪ ৫:২২ অপরাহ্ণ
Link Copied!

গৌরীপুরে অফিস সহকারীর সম্মানী আত্মসাতের অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি– ময়মনসিংহের গৌরীপুর উপজেলার চান্দের সাটিয়া মডেল উচ্চ বিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রমোদ চন্দ্র ভৌমিকের বিরুদ্ধে অফিস সহকারী মোঃ আবুল বাশার ঝুলনের সাত বছরের সম্মানীর টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এ ব্যাপারে আবুল বাশার ঝুলন ময়মনসিংহ বিজ্ঞ আদালতে মামলা দায়ের করেছেন।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, অফিস সহকারীর মৃত্যুতে পদটি শূণ্য হলে ২০১৭ সালের ২২ জানুয়ারি বিদ্যালয়ের স্টাফ কমিটির সভায় নতুন অফিস সহকারী হিসেবে আগ্রহী প্রার্থী আবুল বাশার ঝুলনকে মাসিক ১০০০/- টাকা সম্মানীর ভিত্তিতে নিয়োগের সিদ্ধান্ত গৃহীত হয়। তারই প্রেক্ষিতে ২৯ জানুয়ারি অফিস সহকারী পদে নিয়োগপত্র দেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রমোদ চন্দ্র ভৌমিক। নিয়োগপত্র পেয়ে সেবছর ১ ফেব্রুয়ারি বিদ্যালয়ে যোগদান করেন মোঃ আব্দুল বাশার ঝুলন। পরবর্তীতে ২০২২ সালের ২৫ এপ্রিল এডহক কমিটির সভায় উক্ত নিয়োগকে অনুমোদন দেয়া হয়।

তারপর থেকে নিষ্ঠার সাথে দীর্ঘদিন যাবত দ্বায়িত্ব পালন করে আসলেও নিয়োগে উল্লেখিত সম্মানী নানা অযুহাতে দেননি বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রমোদ চন্দ্র ভৌমিক। কিন্তু পরবর্তীতে ঝুলন জানতে পারেন উক্ত টাকা প্রধান শিক্ষক বিদ্যালয়ের ফান্ড থেকে উত্তোলন করে নিজে আত্মসাৎ করেছেন।

বার বার তাগিদ দিয়েও সম্মানীর টাকা না পেয়ে ময়মনসিংহ বিজ্ঞ আদালতের দ্বারস্থ হয়েছেন অফিস সহকারী আবুল বাশার ঝুলন। তিনি ০১/০২/২০১৭ইং থেকে ৩১/০৫/২০২৪ ইং তারিখ পর্যন্ত ৮৮ মাসের সম্মানী হিসাবে ৮৮ হাজার টাকা দাবী করে এ মামলা দায়ের করেছেন।

এ ব্যাপারে আবুল বাশার ঝুলন বলেন- বিদ্যালয়ের অফিস সহকারী হিসেবে নিয়োগপত্র পেয়ে দীর্ঘদিন যাবত দায়িত্ব পালন করছি। আমাকে কোন সম্মানী দেয়নি, বরং চাকরি স্থায়ী করণের কথা বলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রমোদ চন্দ্র ভৌমিক আমার কাছ থেকে নগদ ৩,৫০,০০০/- টাকা ঘুষ নিয়েছেন।

অভিযোগের ব্যাপারে জানতে চাইলে প্রমোদ চন্দ্র ভৌমিক বলেন- ২০১৭ সালে অভিজ্ঞতা অর্জনের জন্য আবুল বাশার ঝুলন অফিস সহকারী হিসেবে বিদ্যালয়ে যোগদেন, তাকে কোন সম্মানী দেয়ার কথা ছিলো না। এছাড়া সাড়ে তিন লাখ টাকা ঘুষের অভিযোগটি মিথ্যা দাবী করেন তিনি।