শাহ আলম,গোয়াইনঘাট থেকে :
সিলেটের জাফলংয়ে প্রভাবশালী এক ব্যক্তির বিরোদ্ধে রাস্তা কেটে জনসাধারণের চলাচলে বিঘœ সৃষ্টি করার অভিযোগ উঠেছে।
জানা যায় নদী ভাঙ্গন ও বন্যার কবল থেকে কান্দুবস্তি গ্রাম রক্ষার্থে সরকারি ও স্থানীয় এলাকাবাসীর সহায়তায় প্রায় ১২ বছর পূর্বে একটি বেরিবাঁধ নির্মাণ করা হয়। জনসাধারণ ও যানচলাচলের সুবিধার্থে বাঁধটি রাস্তার সাথে সংযুক্ত করা হয়। তখন থেকেই রাস্তাটি গ্রামের জনসাধারণসহ যানচলাচলের জন্য উপযোগি হয়ে উঠে। গ্রামবাসীর দাবি তাদের নিজস্ব অর্থ শ্রম ও সরকারী সহায়তায় রাস্তাটি নির্মাণ করা হয়েছে। কিন্তু সম্প্রতি কাউকে কিছু না জানিয়েই ব্যক্তিগত ভাবে রাস্তার এক অংশ কেটে ফেলেছেন স্থানীয় প্রভাবশালী সিরাজ মিয়া ও তার সহযোগিরা। এতে ক্ষোভ দেখা দিয়েছে জনসাধারণের মাঝে।
স্থানীয় ইউপি সদস্য আতাউর রহমান আতাই জানান, নদী ভাঙ্গন থেকে গ্রাম রক্ষার জন্য প্রায় এক যুগ আগে নির্মাণ করা হয় এ বাঁধ। গ্রামবাসীর শ্রম অর্থ ও সরকারী সহায়তায় বাধেঁর সাথে যুক্ত করায় রক্ষা হয়েছে রাস্তাটিও । কিন্তু কাউকে কিছু না জানিয়ে পেলোডার মেশিন দিয়ে রাস্তাটির এক অংশ কেটে দেয় প্রভাবশালী সিরাজ মিয়া ও তার লোকজন। বর্তমানে রাস্তাটি দিয়ে যানচলাচল অনুপযোগি হয়ে পড়েছে।
অভিযুক্ত সিরাজ মিয়ার ছেলে ওয়াসিম জানান, এখান থেকে যে অংশটুকু কাটা হয়েছে তা জনসাধারণ চলাচল যোগ্য এবং জায়গাটি আমাদের মালিকানাধীণ জায়গা।
ইউনও গোয়াইনঘাট মো.সালাহ উদ্দিন জানান রাস্তা কাটার বিষয়ে মৌখিক অভিযোগ পেয়েছি। অভিযোগের ভিত্তিতে ভূমি অফিসের সহকারি বদরুল আলমকে সরজমিন তদন্ত করার জন্য নির্দেশনা দিয়েছি।
ভূমি সহকারী বদরুল আলম জানান, উপজেলা প্রশাসনের নির্দেশে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। এবং বিষয়টি সামাজিক ভাবে নিষ্পত্তি করে রাস্তাটি পূর্ণ সংস্কার ও যান চলাচল যোগ্য করার জন্য স্থানীয় ইউপি সদস্যকে নির্দেশ দেওয়া হয়েছে।
ছবি ক্যাপশনঃ জাফলংয়ে কান্দুবস্তি গ্রামের জনসাধারনের চলাচলের একমাত্র রাস্তা কেটে ফেলেছে প্রভাবশালী সিরাজ মিয়া।
স/এষ্

