ঢাকাশুক্রবার , ৯ জুন ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

লক্ষ্মীপুর পৌরসভার মেয়র চিকিৎসার পর ফিরে এসেছেন

admin
জুন ৯, ২০১৭ ৭:১০ অপরাহ্ণ
Link Copied!

এ.কে.আজাদ (জেলা প্রতিনিধি) লক্ষ্মীপুর :
লক্ষ্মীপুর পৌরসভার মেয়র আলহাজ্ব এম এ আবু তাহের সিঙ্গাপুর থেকে উন্নত চিকিৎসা নিয়ে ফিরে এসেছেন সকলের মাঝে। তিনি দীর্ঘদিন যাবৎ পৌরসভার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডে নিজেকে নিয়োজিত রেখে পৌরবাসীর মনে যে ভালবাসার জন্ম দিয়েছেন তা ইতিহাসে বিরল। একদিকে যেমন তিনি বঙ্গবন্ধুর আদর্শে আদর্শিত হয়ে বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে আওয়ামী রাজনীতি সু-সংগঠিত হওয়ার চেষ্টায় নিজেকে নিয়োজিত রেখেছেন, তেমনি ডিজিটালাইজড পৌরসভা উপহার দিতে প্রস্তুত রয়েছেন। সাধারণ মানুষের সুখ-দুঃখ, হাসি বেদনা ভাগাভাগি করে নিয়ে যখনি সর্বস্তরে ছুটে চলেছেন তখনি তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। প্রসঙ্গত: ১৬ই মে মঙ্গলবার সন্ধ্যায় লক্ষ¥ীপুর শহরের চকবাজারস্ত বড় ব্রিজের কাজ পরিদর্শনে গিয়ে দুর্ঘটনায় তিনি গুরুতর আহত হন। উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হসপিটালে নেওয়া হয়। সিঙ্গাপুর থেকে সুস্থতা নিয়ে ফিরে আসার জন্য তার পরিবার বর্গের লোকজনসহ পৌরসভার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ দীর্ঘায়ু কামনা করে মহান আল্লাহপাক রাব্বুল আল-আমিনের নিকট দোয়া প্রার্থনা করতে থাকেন। সে সুস্থতা নিয়ে দেশে ফিরার পর সকলের মনে স্বস্থি ফিরে এসেছে। তার কর্ণধর পুত্র উপজেলা পরিষদের সু-যোগ্য চেয়ারম্যান এ.কে.এম সালাহউদ্দিন টিপু সর্বস্তরের মানুষের নিকট পিতার জন্য দোয়া ও প্রার্থনা করতে থাকেন। এদিকে সুস্থতা নিয়ে দেশে ফেরার পর ত্যাগী এই নেতা পৌরবাসীকে সাথে নিয়ে একসঙ্গে ইফতার করার জন্য গতকাল বিশাল এক ইফতার পার্টির আয়োজন করেছেন।

স/এষ্