শাহআলম, গোয়াইনঘাট থেকেঃ সিলেটের গোয়াইনঘাট উপজেলা পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে জনপ্রতিনিধি, সরকারী বিভিন্ন দপ্তরের পদস্থ কর্মকর্তা, গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে ২০১৭-১৮ অর্থ বছরের প্রস্তাবিত ৫কোটি ৭২ লক্ষ টাকার বাজেট ঘোষণা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী। উপজেলা নির্বাহী অফিসার মোঃ সালাহ উদ্দিনের সঞ্চালনায় বাজেট আলোচনায় অংশ গ্রহণ করেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শাহ আলম স্বপন, মহিলা ভাইস চেয়ারম্যান আফিয়া বেগম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ৫নং আলীরগাও ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া হেলাল, ইউপি চেয়ারম্যান লুৎফুর রহমান লেবু, উপজেলা প্রেসক্লাব সভাপতি এম এ মতিন, সাবেক সভাপতি মঞ্জুর আহমেদ, সংবাদকর্মী মিনহাজ উদ্দিন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল হোসেন প্রমুখ।
উপজেলা পরিষদ চেয়ারম্যান ও বাজেট অধিবেশনের সভাপতি আব্দুল হাকিম চৌধুরী তার বক্তব্যে বলেন সম্ভাবনাময় গোয়াইনঘাটকে ঢেলে সাজাতে নিজস্ব আয় বৃদ্ধির জন্য আমরা কাজ করে যাচ্ছি। নিজেদের স্বল্প আয় দিয়ে বিশাল এ উপজেলার গুরুত্বপূর্ণ সমস্যাগুলো চিহ্নিত করে অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়নের লক্ষে বিভিন্ন প্রকল্প গৃহীত হয়েছে। একটি আধুনিক গোয়াইনঘাট সাজাতে তিনি সকল শ্রেণী পেশার মানুষের সহযোগিতা কামনা করেন।
স/এষ্

