ঢাকাবৃহস্পতিবার , ২৭ জুন ২০২৪
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

সালথায় ট্রলি গাড়ি খালে পড়ে যুবক নিহত

abu naser
জুন ২৭, ২০২৪ ১১:০৫ অপরাহ্ণ
Link Copied!

সালথায় ট্রলি গাড়ি খালে পড়ে যুবক নিহত

সালথা (ফরিদপুর) প্রতিনিধি ।। ফরিদপুরের সালথায় অবৈধ ট্রলিগাড়ির চাপায়  মো: ইমন মোল্যা (২০) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত ইমরান গট্টি ইউনিয়নের বড় লক্ষণদিয়া গ্রামের মো: ছরোয়ার হোসেন মানদার এর ছেলে।

স্থানীরা জানান, বৃহস্পতিবার (২৭ জুন) বিকাল অনুমান ৪ টার দিকে গট্টি ইউনিয়নের বড় লক্ষণদিয়া শালীডাঙ্গা খালপাড় এলাকায় এই ঘটনা ঘটে।

প্রাথমিক ভাবে জানা যায়, বড় লক্ষনদিয়া গ্রামের শালীডাঙ্গা খালের পাড় দিয়ে যাওয়ার সময় ট্রলি গাড়িটি খালের মধ্যে পড়ে ঘটনাস্থলেই সে মারা যায়। এসময় ইমন মোল্যা ট্রলি গাড়িতে ছিলেন বলে জানান পুলিশ ও স্থানীয়রা।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ফায়েজুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

স/এষ্