মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ মুন্সীগঞ্জ প্রেসক্লাবের জবর-দখলকৃত কমিটিকে কেন নিষেধাজ্ঞা দেয়া হবে না মর্মে কারণ দর্শানোর নোটিশ প্রদান করেছে আদালত। মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাধরাণ সম্পাদক সোনিয়া হাবিব লাবনীর মামলার প্রেক্ষিতে মুন্সীগঞ্জ যুগ্ন- জেলা জজ (আদালত-১) এর বিচারক মোহাম্মদ ফারুক এ নোটিশ দেন। আগামী ১৫ দিনের মধ্যে বিবাদীদের জবাব দেয়ার কথা উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোনিয়া হাবিব লাবনী বলেন, হীন স্বার্থ চরিতার্থ করার লক্ষ্য ৮ মাসের মাথায় আমাকে না জানিয়ে অবৈধভাবে কমিটি গঠন করা হয়। ন্যায় বিচারের জন্য আমি আদালতের শরনাপন্ন হয়েছি।
এ মামলার আইনজীবী অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন বলেন, মামলা আমলে নিয়ে আদালত নোটিশ দিয়েছে। আশা করি, আমরা ন্যায় বিচার পাবো।
উল্লেখ্য, গত ৪ জুন মুন্সীগঞ্জ প্রেসক্লাবে বহিরাগতদের নিয়ে দখলকৃত(রাসেল-নূপুর-উজ্জ্বল) কমটির বিরুদ্ধে আদালতে মামলা করেন মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাধরাণ সম্পাদক সোনিয়া হাবিব লাবনী। যাহার নং- ফৌ. মো. ১৩৭/১৭। উক্ত কমিটিতে সাধারন সম্পাদকসহ কয়েকটি পদ বাদ দিয়ে ২৩ সদস্যের কমিটি করে, যা গঠনতন্ত্র পরিপন্থী।
স/এষ্

