ঢাকাবৃহস্পতিবার , ৮ জুন ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

২২ দিন পর নিজ বাড়ীতে সাংবাদিক এইচ এম বাদল 

admin
জুন ৮, ২০১৭ ৬:১৬ অপরাহ্ণ
Link Copied!

খাইরুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি: ২২ দিন চিকিৎসা থেকে গতকাল বুধবার বিকালে ঝালকাঠির সাংবাদিকদের সাথে নিয়ে কাঠালিয়ার নিজ বাড়ীতে পৌছেছেন নির্যাতিত সাংবাদিক এইচ এম বাদল। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ঝালকাঠি জেলা শাখার সাধারন সম্পাদক রিয়াজুল ইসলাম বাচ্চুর নেতৃত্বে সাংবাদিক নেতৃবৃন্দ কাঠালিয়ায় সাংবাদিক এইচ এম বাদলের মায়ের হাতে তাকে পৌছে দেন।

ঝালকাঠির সাংবাদিকদের একটি প্রতিনিধি দল নির্যাতিত সাংবাদিক এইচ এম বাদলকে নিয়ে কাঠালিয়া শহরে প্রবেশ করলে বিভিন্ন শ্রেনীপেশার মানুষ তাকে স্বাগত জানান।

জানাগেছে, ঝালকাঠি থেকে রওয়ানা হয়ে বিকাল ৫টায় সাংবাদিকরা এইচএম বাদলকে সাথে নিয়ে কাঠালিয়া শহরের থানার সম্মুখে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের উপজেলা শাখার কার্যালয়ে পৌছেন। সেখানে সাংবাদিক বাদলের সাথে স্থানীয় বিভিন্ন শ্রেনী-পেশার মানুষ শুভেচ্ছা বিনিময়ের জন্য আসেন ও তার খোজখবর নেন। সেখানে অবস্থান কালে জেলার সাংবাদিক নেতৃবৃন্দের সাথে কাঠালিয়া উপজেলা চেয়ারম্যান গোলাম কিবরিয়া সিকদারের সাথে মুঠোফোনে আলাপ করলে সকলকে উপজেলা পরিষদে আমন্ত্রন জানান। সেখানে ঝালকাঠি জেলা বিএমএসএফ’র সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম বাচ্চু, সাংবাদিক এইচএম গিয়াস, সাংবাদিক খাইরুল ইসলাম, সাংবাদিক মোসাদ্দেক বিল্লাহসহ সাংবাদিকরা কাঠালিয়া উপজেলা চেয়ারম্যানের কার্যালয়ে গেলে উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়া সিকদার ও শৌলজালিয়া ইউপি চেয়ারম্যান মাহমুদ হাসান রিপন সাংবাদিকদের আতœরিক ভাবে স্বাগত জানান। এসময় সৌহার্দপূর্ন পরিবেশে এইচ এম বাদলসহ সাংবাদিকদের সাথে উপজেলা চেয়ারম্যান গোলাম কিবরিয়া সিকদার, ইউপি চেয়ারম্যান মাহমুদ হাসান রিপনসহ অন্যান্যদের সাথে আলোচনা হয়।

এসময় উপজেলা চেয়ারম্যান গোলাম কিবরিয়া সিকদার বলেন, জনপ্রতিনিধি ও সাংবাদিকরা একই লক্ষ্যে সাধারন মানুষের কল্যানে কাজ করে বলে একে অন্যের সাথে আন্তরিকতা বজায় রেখে কাজ করতে হয়। তবে অনেক সময় পরিবেশ পরিস্থিতির কারনে দু’একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও সেটা আমাদের মনে রাখলে চলবেনা। বাদল আমার ছোট ভাই ছিলো ভবিষ্যতের আমাদের সে সম্পর্ক বজায় থাকবে।

তিনি কাঠালিয়া উপজেলাবাসীর সার্বিক উন্নয়ন, অগ্রগতি ও কল্যানের লক্ষ্যে ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব বজলুল হক হারুন ও তার জনকল্যানমূলক কর্মকান্ডে সাংবাদিকদের সহযোগীতা কামনা করেন।

স/এষ্