কেশবপুর(যশোর)প্রতিনিধি:
যশোরের কেশবপুর উপজেলার আওয়ালগাতি গ্রামে আম পাড়ার সময় বজ্রপাতে গাছে থাকা পিতার মৃত্যু হয়।নিচে থাকা ছেলে সপ্তম শ্রেণির ছাত্র গুরুতর আহত হলে তাকে কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
শুক্রবার বেলা ৩টার দিকে বাড়ির পার্শের একটি আম গাছে থাকা পাকা আম পাড়ার জন্যে পিতা গাছে ওঠেন, আর ছেলে থাকে গাছের নিচে। এ সময় আম গাছের কাছেই থাকা একটি নারকেল গাছে বজ্রপাত আঘাত হানে । ঘটনা স্থলেই মারা যান আওয়ালগাতি গ্রামের মৃত মুছাব্দি মোড়লের ছেলে ওজিয়ার রহমান (৩৫)। আহত হয় ছেলে মিন্টু (১২)। এঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
স/এষ্

