ঢাকাশুক্রবার , ২ জুন ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

‘বাহুবলির থেকেও বড় কিছু আনতে চলেছি’

admin
জুন ২, ২০১৭ ৭:১১ অপরাহ্ণ
Link Copied!

কাটাপ্পা বাহুবলিকে কেন মারল? শুধু দর্শকদের মাঝেই নয়, বক্স অফিসের সব রেকর্ডও যেন ভেঙ্গে ফেলেছে পরিচালক এসএস রাজা মৌলির উত্তর। টানা পাঁচবছর পরিশ্রমের ফলটা খুব ভালোই পেয়েছেন তিনি। তবে সাফল্যের পর একেবারেই আরামে নেই মৌলি। বরং তোড়জোর শুরু নতুন ছবির! সেপ্টেম্বর থেকেই শুরু হবে মৌলির নতুন ছবির কাজ।

শোনা যাচ্ছে, এবারও নাকি অ্যাকশনে ভরপুর ছবি আনতে চলেছেন রাজা মৌলি। শুধু তাই নয়, গল্পে নাকি থাকবে মহাভারতের ছাপ! তবে এ ব্যাপারে সংবাদ মাধ্যমকে কিছুই বলতে চাননি রাজা মৌলি। শুধু জানিয়েছেন, ‘বাহুবলির থেকেও বড় কিছু আনতে চলেছি। উইশ মি…’

তবে প্রভাস ফ্যানদের জন্য দুঃখের খবর, মৌলির ইচ্ছে থাকলেও এই ছবিতে আর দেখা যাবে না বাহুবলি প্রভাসকে। কারণ, প্রভাস তখন ব্যস্ত থাকবেন ‘সাহো’ ছবির শ্যুটিংয়ে। এদিকে শোনা গেছে, বলিউডের কোনো বড় অভিনেতাকে দেখা যেতে পারে মৌলির এই নতুন ছবিতে। উঠে আসছে আমির খানের নামও!

স/এষ্