ঢাকাবৃহস্পতিবার , ১ ফেব্রুয়ারি ২০২৪
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

প্রধানমন্ত্রীর হাতধরেই দেশ এগিয়ে যাবে: এমপি লাবু চৌধুরী

abu naser
ফেব্রুয়ারি ১, ২০২৪ ৬:১২ অপরাহ্ণ
Link Copied!

প্রধানমন্ত্রীর হাতধরেই দেশ এগিয়ে যাবে: এমপি লাবু চৌধুরী

সালথা প্রতিনিধি: ফরিদপুর-২, আসনের সংসদ সদস্য শাহদাব আকবর লাবু চৌধুরী বলেছেন, এই দেশ নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছে। এখনও ষড়যন্ত্র চলছে, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথিবীকে দেখায় দিছেন। কোন ষড়যন্ত্রে কাজ হবে না। বঙ্গবন্ধুর কন্যাকে কেউ দাবায় রাখতে পারবে না। প্রধানমন্ত্রীর হাতধরেই দেশ এগিয়ে যাবে।

বৃহস্পতিবার বিকালে ফরিদপুরের সালথা উপজেলার যদুনন্দী ইউনিয়নের নবকাম কলেজ মাঠে ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনী পরবর্তী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এমপি লাবু চৌধুরী আরো বলেন, এই এলাকা আমার বাইরে কিছু হবে না। আমার এলাকায় কাউকে সন্ত্রাস করতে দিবো না। এই এলাকায় কোন মাদক কারবারি চলবে না। এলাকার শান্তিশৃঙ্খলা বজায় রাখতে সবাইকে নিয়ে কাজ করে যাবো।

যদুনন্দী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আঃ রব মোল্যার সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর,নবকাম কলেজের অধ্যক্ষ মোঃ ওবায়দুর রহমান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন গিয়াস, যদুনন্দী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন মিয়া, উপজেলা যুবলীগের সাবেক সহসভাপতি খন্দকার শাহজাহান সাজ্জাদ, যুবলীগ নেতা রোমানুজ্জামান রোমান প্রমূখ।