ঢাকাবৃহস্পতিবার , ১ ফেব্রুয়ারি ২০২৪
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

গৌরীপুরে টিসিবির পণ্য বিক্রয়ে ব্যাপক অনিয়মের অভিযোগ ইউপি চেয়ারম্যান ও ডিলারকে ইউএনও’র তলব

চমক নিউজ, বেনাপোল অফিস
ফেব্রুয়ারি ১, ২০২৪ ৩:৩৩ অপরাহ্ণ
Link Copied!

গৌরীপুরে টিসিবির পণ্য বিক্রয়ে ব্যাপক অনিয়মের অভিযোগ ইউপি চেয়ারম্যান ও ডিলারকে ইউএনও’র তলব

ময়মনসিংহ বিভাগীয় প্রধান শেখ বিপ্লব- ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ২ নম্বর গৌরীপুর সদর ইউনিয়নে টিসিবির পণ্য বিক্রয়ে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। কার্ড থাকলেও পণ্য পায়নি প্রায় শতাধিক সুবিধাভোগী।

জানা যায়, গত বুধবার সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত টিসিবির দুইজন ডিলার এ ইউনিয়নের এক হাজার ৫২০ জন কার্ডদারীর কাছে ন্যায্য মূল্যে পণ্য বিক্রয়ের কথা থাকলেও প্রায় শতাধিক কার্ডদারী বাকী রেখেই ৪ টার পূর্বে ট্রাক নিয়ে চলে যায় ডিলারের।

সুবিধাভোগীরা জানান, এ ইউনিয়নে টিসিবির পণ্য বিক্রয় ও বিতরণে শুরু থেকেই অনিয়ম চলে আসছে। সরকার নির্ধারিত স্থান হাটশিরা মাদ্রাসা সংলগ্ন মোড়, বোরহান উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয় ও গজন্দর মোড় বাদ দিয়ে বিধি বহির্ভূতভাবে ইউনিয়ন পরিষদের সামনে বিতরণ ও বিক্রয় হচ্ছে টিসিবির ন্যায্য মূল্যের পণ্য। এতে গ্রামের দুরদুরান্তের দরিদ্র মানুষেরা টিসিবির পণ্য নিতে আসতে একদিকে যেমন সমস্যা হচ্ছে, তেমনি তাদের যাতায়াত খরচও হচ্ছে বেশি।

কোণাপাড়া গ্রামের আব্দুল হেকিম, কার্ড নং ১৬১, শালীহর গ্রামের মাঈন উদ্দিন, কার্ড নং ২৪, গাভীশিমুল গ্রামের মোছা: ডলি আক্তার, কার্ড নং ১৯৭, দৌলতপুর গ্রামের শামসুন্নাহার বেগম, কার্ড নং ১১৩৪ জানান- তাঁরা দুপুর ২.৩০ মিনিট থেকে ৩.১৫ মিনিটের মধ্যে টিসিবির পণ্য নিতে গৌরীপুর ইউনিয়ন পরিষদের সামনে ট্রাকের কাছে এসেছেন। শুরুতে ডিলার বার বার বলেছে, যাদের কার্ড আছে তারা সবাই পণ্য পাবেন, কিন্তু কিছুক্ষণ বিক্রয়ের পর জানায় মাল (পণ্য) শেষ, আর কাউকে দেয়া হবে না, এই বলে তারা চলে যায়।

এ ব্যাপারে ২ নম্বর গৌরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হযরত আলী অতিরিক্ত কার্ড ও স্লিপ বিতরণের বিষয়টি অস্বীকার করে জানান- কার্ড দেখে দেখে ডিলাররা পণ্য বিক্রি করার কথা। কেন কম পরলো এটা তাঁরা জানে।

মেসার্স সোয়াদ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মোঃ কামরুল ইসলাম জানান, তিনিও গৌরীপুর ইউনিয়নে ৭৬০টি কার্ডের বিপরীতে টিসিবির পণ্য বিক্রির অনুমতি পেয়েছেন। ঘটনার দিন ৪টার আগেই তাঁর বিক্রি শেষ হয়ে যায়, তাই ট্রাক নিয়ে চলে গেছেন। কার্ডদারীরা কেন পণ্য পায়নি, এর জবাবে তিনি বলেন- ইউপি চেয়ারম্যান অতিরিক্ত কার্ড বিতরণ করেছেন, মাঝে মাঝে স্লিপও পাঠান এজন্যই পণ্যের ঘাটতি হয়েছে।

গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নাহিদুল করিম জানান- টিসিবির বিষয়টি জানতে পেরেছি, আজ (বৃহস্পতিবার) ইউপি চেয়ারম্যান ও ডিলারদের অফিসে তলব করা হয়েছে। তদন্তপূর্বক এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।

স/বি