ফুলপুর উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
ময়মনসিংহ ফুলপুর প্রতিনিধি মোঃ কামরুল ইসলাম খান আজ মঙ্গলবার ৩০ জানুয়ারী, ২০২৪ সালের আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভার প্রথম সভা অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা এ বি এম আরিফুল ইসলাম এর সভাপতিত্বে সকাল সাড়ে এগারোটার দিকে সভার কাজ শুরু হয়।
সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আতাউল করিম রাসেল, সহকারী কমিশনার (ভূমি) অমিত রায় কল্লোল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো: হুমায়ুন কবীর, ফুলপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মাহবুবুর রহমান, ট্রাফিক পরির্দশক (টিআই) মাহবুবুর রহমান, সাংবাদিক এ টি এম রবিউল করিম, সাংবাদিক হুমায়ুন কবীর মুকুল, বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল বাতেন সরকার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া পারভীন লাকী, ভাইটকান্দী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আলাউদ্দিন আলা, উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল্লাহ আল বাকী, সড়ক ও জনপথ বিভাগের উপসহকারী প্রকৌশলী মো আশরাফুল হক, সমাজসেবা কর্মকর্তা শিহাব উদ্দিন খান, বিশিষ্ট ব্যবসায়ী এ কে এম সিরাজুল হক প্রমুখ।

