ঢাকাবৃহস্পতিবার , ১ জুন ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

অাব্দুল গফফার চৌধূরী একজন জীবন্ত কিংবদন্তী-নুরুল ইসলাম নাহিদ

admin
জুন ১, ২০১৭ ৬:৩৭ অপরাহ্ণ
Link Copied!

আবদুল গাফফার চৌধুরী জীবন্ত কিংবদন্তী। তিনি সারাজীবন মানুষের কল্যাণের জন্য কাজ করেছেন। তিনি আমাদের আলোকিত করেছেন, পথ দেখিয়েছেন এবং উদ্বুদ্ধ করেছেন।
মঙ্গলবার ঢাকা কলেজ শহীদ অা.ন.ম নাজিবউদ্দীন মিলনায়তনে আয়োজিত”আবদুল গাফফার চৌধুরীর”সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এসব কথা বলেন।

ঢাকা কলেজের সাবেক ছাত্র ও”আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি”গানের রচয়িতা  আবদুল গাফফার চৌধুরীর সংবর্ধনা দিয়েছে ঢাকা কলেজ কর্তৃপক্ষ।

সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী অারো বলেন,
“আবদুল গাফফার চৌধুরী রাষ্ট্রভাষা আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব ছিলেন। তিনি অমর গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ রচনা করেন। যতদিন বাঙালি থাকবে, বাংলা ভাষা থাকবে- ততদিন তার এ গান অমর হয়ে থাকবে।
গাফফার চৌধুরী তার লেখনীর মাধ্যমে এখনও মানুষকে উদ্বুদ্ধ করছেন।

উক্ত অনুষ্ঠানে ঢাকা কলেজে অধ্যয়নরত অবস্হায় গাফফার চৌধুরী  তার যে সব মধুর স্মৃতি তা তিনি বর্ণনা করেন।উপস্হিত ছাত্ররা তার কথা মনমুগ্ধ হয়ে শোনে।

ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোয়াজ্জম হোসেন মোল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথী হিসেবে উপস্হিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন।

সংবর্ধনা অনুষ্ঠানে মানপত্র পাঠ করেন বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মো. আলমগীর মিয়া । এছাড়া গাফফার চৌধুরীর সংক্ষিপ্ত জীবনী পাঠ করা হয়।

উক্ত অনুষ্ঠানে অারো বক্তব্য রাখেন সংবর্ধনা কমিটির আহ্বায়ক রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যপক রেনু বালা গোপ  এবং প্রমুখ।

স/এষ্