মেহেদী জামান লিজন, বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে দুই শিক্ষককে গুলি করে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে বিশ্ববিদ্যালয়ের অগ্নিবীনা হল প্রশাসনের জরুরী সভায় তিন শিক্ষার্থীকে আজীবন হল থেকে বহিস্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।এছাড়া হল প্রশাসন তিন শিক্ষার্থীকে এক বছরের জন্য একাডেমিক ভাবে বিশ্ববিদ্যালয় থেকে বহিস্কারের সুপারিশ করেন ।
বৃহস্পতিবার অগ্নিবীনা হল প্রশাসনের এক নোটিশে বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী মাহফুজুর রহমান অনিক, হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নয়ন মন্ডল ও অর্থনীতি বিভাগের শিক্ষার্থী নূরে রাব্বি মোরাদ অগ্নিবীনা ছাত্রহলে আজীবন আবাসিক আসন বাতিল করা হয় ।
এই ঘটনায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিবুল হাসান রাকিব জানান, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ কখনো সন্তাসী কর্মকাণ্ড কে প্রশ্রয় দিবে না, আমরা সেন্ট্রাল ছাত্রলীগের নির্দেশে পরবর্তী সিদ্ধান্ত নেব ।
উল্লেখ্য যে, বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী মাহফুজুর রহমান অনিক, হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নয়ন মন্ডল ও অর্থনীতি বিভাগের শিক্ষার্থী নূরে রাব্বি মোরাদ অগ্নিবীনা ছাত্রহলে তাদের কথা মত শিক্ষার্থীদের আসন না দেওয়ায় গুলি করে হত্যার হুমকি দেন হল প্রভোস্ট রুহুল আমীন ও হল টিউটর সঞ্জয় কুমার মুখার্জি কে। এই ঘটনায় ত্রিশাল থানায় জিডি করা হয়েছে, জিডি নম্বর- ১৩৬৯/১৭
স/এষ্

